
সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে সাতক্ষীরার গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: তবিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক আরিফ সানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আজিবুর রহমান, সাধারণ সম্পাদক আজমির হোসেন (পলাশ), সহ সাধারণ সম্পাদক আল আমিন, সহ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আজিজ নয়ন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, জেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সেলিম রেজা, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সংগঠনের নেতারা গণঅধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]