
০৯/১১/২০২৬ ইং তারিখ সকাল ৯.৩০ঘটিকায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখাা আয়োজনে “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগম। প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু সম্পাদক পারভীন ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মরিয়ম খাতুন, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি শামিমা সুলতানা, স্ধাারণ সম্পাদক জ্যোৎ¯œা দত্ত, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক নাছিমা নাজরিন, ব্রাঞ্চ এক্্িরকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্যে বলেন- উপকুলীয় অঞ্চলের নারীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সর্ম্পকে সচেতন করার পাশাপাশি জলবায়ু-সহনশীল কৃষি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং বিকল্প অকৃষি আয়মুখী কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিতে নারীদের কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করার সুযোগ আছে, নারীরা পুরুষের পাশাপাশি আধুনিক কৃষিতে কিভাবে যুক্ত হয়ে করতে পারে, নারীরা বাড়ির আঙিনায় সবজি চাষ, হাঁস মুরগি পালন করতে পারে। নারীরা উদ্যোক্তা হওয়ার জন্য নানা ধরনের কাজ করতে পারে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]