
আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।
বৈঠকে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, মাওলানা মোশলেম আলী, মাওলানা আনিছুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম ও ডা. শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এছাড়া ভোমরা, আলীপুর, ধুলিহর, ব্রহ্মরাজপুর, লাবসা ও ফিংড়ী ইউনিয়নের রুকন (সদস্য)বৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
বৈঠকে বক্তারা আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের দায়িত্বশীল ও রুকনদের নিজ নিজ এলাকায় আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং নির্বাচনী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে হবে। এজন্য দায়িত্বশীলদের পরিকল্পিতভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]