
সাতক্ষীরা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন এর উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি শেখ আবু রাইহান, সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য, সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আয়ুব আলী এবং সহ-সভাপতি সোহেল রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক হাফেজ আমিনুর রহমান, পৌর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অহিদ, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান, ছাত্রনেতা তৌফিকুজ্জামান, হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
মিছিল শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]