
সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কাব্যতীর প্রকাশনী, বিশ্বভরা প্রাণ ও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার যৌথ আয়োজনে মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর-২০২৬ বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ'র সভাপতিত্বে এবং কবি শিরিন সাদী ও সঞ্চালনায় প্রকাশনা উৎসবে আলোচনা করেন যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড. মিজানুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, যশোর সরকারি সার্ভে ইন্সিটিটিউট অধ্যক্ষ প্রফেসর ড. এম এম নজমুল হক, অধ্যক্ষ আশেক-ই এলাহি, জেলা সাহিত্য পরিষদ সভাপতি কবি শহীদুর রহমান, বহুমাত্রিক লেখক ও সম্পাদক কবি সৌহার্দ সিরাজ, অধ্যাপক কবি শুভ্র আহমেদ, বরেণ্য কন্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাটির আর্তনাদ গল্পগ্রন্থ রচয়িতা শেখ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির প্রয়াত গুণিজন আব্দুল গফুর সাহেব, অধ্যাপক শেখ সামছুর রহমান, অধ্যাপক তবিবুর রহমান, অধ্যাপক অসিত কুমার মজুমদার, আনিসুর রহিম, শাহেদা খানম, মীর আমজাদ আলি ও কবি সিরাজুল ইসলাম এর স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এর পরে গল্পগ্রন্থ মাটির আর্তনাদ, কাব্যগ্রন্থ শহর ছেড়ে শান্তিপুরে, সুতোয় বোনা কবিতা, কাব্যপুঞ্জ, কাব্যলিপি, হৃদয় পত্র, মেঘের খামে কবিতা, বুনো বাতাসের কবিতা, গল্পগ্রন্থ: গল্পপুঞ্জ ও কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে লেখক শেখ সিদ্দিকুর রহমানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন শান্তা ইসলাম, মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসের জীবনী পাঠ করেন সুমাইয়া ইয়াছমিন, শেখ মনিরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন অর্পা চক্রবর্তী । অনুষ্ঠানে বৃন্ত কবিতা আবৃত্তি করেন রাইন চৌধুরীর নের্তৃত্বে সব্যসাচী আবৃত্তি পরিষদের শিশুরা, দিলরুবা রুবী ও কাব্য সাদী।
লেখক প্রতিক্রিয়ায় সুমাইয়া ইয়াছমিন গল্পকার শেখ সিদ্দিকুর রহমানের লেখা ১৭ গল্পের ওপর লিখিত মন্তব্য করেন।
অনুষ্ঠানে আলোচক যশোর এম এম কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর ড. মিজানুর রহমান বলেন... গল্পগ্রন্থ, ও একসাথে এতগুলো কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব সাতক্ষীরাবাসীর জন্য গৌরবের।
সাতক্ষীরা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম বলেন..মাটির আর্তনাদ গল্পগ্রন্থ সমসায়িক বাস্তবতায় লেখা হয়েছে।
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু বলেন..সবার আলোচনা হৃদয়গ্রাহী, মাটির আর্তনাদ গ্রন্থে ভালোবাসা ও ভাঙনের গল্প সুন্দর লেগেছে, লেখকদের জন্য শুভ কামনা।
অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ আব্দুল হামিদ জানান, শেখ সিদ্দিকুর রহমান দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকায় সাহিত্য সম্পাদনার কাজ করতে করতে লেখালেখিতে অনেক এগিয়ে গেছেন, এছাড়া মৃত্যুঞ্জয় বিশ্বাস ও মনিরুল ইসলাম নতুন লেখিয়ে হিসেবে আগামীতে আরও ভাল লেখক হবেন এমন প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে কন্ঠশিল্পী চৈতালি মুখার্জী, শিরিনাসহ শতাধিক কবি, সাহিত্যিক সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]