
ব্রেকিং দ্য সাইলেন্স এর স্পিক আপ প্রকল্পের আলোকে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে ব্রেকিং দ্য সাইলেন্স প্রকল্প অফিসে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক উক্ত দলীয় সভা অনুষ্ঠিত হয়।
আলিপুর ইউনিয়ন ও আগরদাঁড়ী ইউনিয়নের মোট ২৫ জন শিশু ও ইয়ূথ সদস্যরা অংশগ্রহণ করেন।
চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভায় আগরদাঁড়ী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইয়ূথ সদস্য মেজবাবুল ইসলাম অনলাইনে যৌন হয়রানি কি, অনলাইন যৌন হয়রানি প্রতিরোধে করনীয়, কেউ ভুক্তভোগী হলে কি করবে, অনলাইন যৌন হয়রানি প্রতিরোধে শিশু ও ইয়ূথদের ভূমিকা কি হবে সে বিষয়ে আলোচনা করেন।
বাল্যবিবাহের ক্ষতি, বাল্যবিবাহ প্রতিরোধে শিশু ও ইয়ূথদের ভূমিকা এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর স্পিক আপ প্রকল্পের সাথে যুক্ত হওয়ার পর তার নিজের পরিবর্তন বিষয়ে আলোচনা করেন, আলিপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের শিশু সদস্য মারিয়ম সুলতানা।
৫টি ওয়ার্ড থেকে আগত শিশু ও ইয়ূথদের ৫টি গ্রুপে ভাগ করে আগামী ৩মাসে তারা তাদের গ্রুপ থেকে কি কি উদ্যোগ নিবে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করবে তার একটি পরিকল্পনা তারা তৈরি ও উপস্থাপনা করেন।
চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্পিক আপ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান এবং শিশু ও ইয়ূথদের নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন, কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন।
সভাটি পরিচালনা করেন, স্পিক আপ প্রকল্পের কমিউনিটি অর্গানাভজার আফরোজা সুলতানা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]