
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৬ উপলক্ষে ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অর্থ প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে শহরের মাইক্রো স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহরের বাইপাস সংলগ্ন সংগঠনের কার্যালয়ে ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবুর সঞ্চালনায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অর্থ প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন। এসময় ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]