
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে জাতীয়তাবাদী মহিলাদল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফরিদা আক্তার বিউটি'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি বিএনপি'র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়ার যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অর্ঘ্য।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক পত্নী সেতারা নাসরিন নিশি, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন, সদর থানা সভাপতি আঞ্জুয়ারা বেগম, পৌর সভাপতি উম্মে কুলসুম, সদস্য মনোয়ারা খাতুন, সামসুন্নাহার ময়না, শ্যামনগর উপজেলা সভাপতি ঝর্ণা, সাধারণ সম্পাদক শাহীনা আক্তার, তালা সভাপতি মিনি খাতুন, আশাশুনি সভাপতি কামরুন নাহার, সাধারণ সম্পাদক আইরিন, সহসভাপতি জাহানারা খাতুন, সাংগঠনিক রিনা, দেবহাটা সাধারণ সম্পাদক ফাতেমা খাতুন প্রমুখ।
আলোচনা সভা পরবর্তী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]