
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা সদরের আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে জানা গেছে, চলতি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪ হাজার ৬৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষার বীজ, ডিএপি-১০কেজি,এমওপি১০ কেজি,মুগ ফসলের জন্য ০৫ কেজি,ডিএপি-১০ কেজি,এমওপি-০৫ কেজি সার বিতরণ করা হয়।
কৃষি বিভাগের এ উদ্যোগের মাধ্যমে রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকেরা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]