
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি "আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা" এবং "দলিল প্রতি ন্যূনতম ৫০০০/= টাকা সম্মানী ভাতা" সহ গ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা সমিতির সদস্য সচিব মোঃ নাসির উদ্দীনসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
"৭দফা দাবি"র মধ্যে উল্লেখযোগ্য হলো-আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
দলিল প্রতি ন্যূনতম ৫০০০/= টাকা সম্মানী ভাতা প্রদান করতে হবে।
লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তি দলিল লেখা বা মুসাবিদা করতে পারবে না বা দলিল রেজিস্ট্রির জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন কোন লাইসেন্স প্রদান না করা।
সরকারি খরচে রেজিস্ট্রি অফিস কম্পাউন্ডে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে।
দলিল লেখা বা মুসাবিদা করার কারণে দলিল লেখকদের আসামি করে কোন মামলা করা যাবে না।
দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]