
'কারিগরি প্রশিক্ষণ গ্রহন করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টির অর্থায়নে এবং সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে সম্প্রীতি প্রকল্পের যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিসিডিবির টেকনিক্যাল অফিসার মো. একরামুল কবীরের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, সাংবদিক প্রভাষক আরিফ মাহমুদ, সংস্থার ফিল্ড অর্গানাইজার সুদীপ্ত বিশ্বাসসহ প্রশিক্ষার্থী যুবগন।
উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক প্রশিক্ষণটির উদ্বোধন করেন। তিনি যুব সমাজকে বেকারত্ব নিরসনে যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ গ্রহন করে কর্মে যুক্ত তথা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করেন।
বক্তারা একজন সফল উদ্যোক্তা হতে বিভিন্ন কৌশলসহ ব্যবসার ব্যবস্থাপনা সমুহ ব্যাখ্যা করেন। তারা বলেন, দক্ষতা অর্জন ছাড়া সাফল্যের কোন বিকল্প নেই।
উল্লেখ্য যে, সিসিডিবি সাতক্ষীরার উদ্যোগে সম্প্রীতি প্রজেক্টের আওতায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৮৪ জন বেকার যুবকে মোবাইল সাভিসিং, ইলেকট্রনিক্স, মটর বাইক সাভিসিং, দর্জি, বিউটিফিকেশন, ওয়েল্ডিং সহ ৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]