
সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) বিকালে ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অনুষ্ঠিত হয়।খেলায় বন্ধুমহল ফুটবল একাদশ বনাম তানজীদ হাসান ফুটবল একাদশ ব্রহ্মরাজপুর অংশগ্রহন করে।
কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর থানা টিম সদস্য আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু ওয়াহিদ বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধুলিহর ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন মিঠুসহ আরো অনেকে।
বন্ধুমহল একাদশের নেতৃত্বে ছিল বিকেএসপির সাবেক ফুটবলার ও কোমরপুর গ্রামের সন্তান মহররম আলী ও তানজীদ হাসান ফুটবল একাদশের নেতৃত্ব ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের সেক্রেটারী রবিউল ইসলাম।
খেলার প্রথম অর্ধে বন্ধুমহল একাদশের অধিনায়ক সাদ্দাম হোসেনের গোলে এগিয়ে যায় ও খেলার দ্বিতীয় অর্ধে তানজীদ হাসান ফুটবল একাদশের রায়হান গোল করে সমতায় ফেরায় খেলায় আর কোন গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে।
ট্রাইব্রেকারে প্রথম পাঁচটি শর্টে উবয় দলইই তিনটি করে গোল করেন। পরে একটি শর্ট প্রতিহত করে তানজীদ হাসান ফুটবল একাদশের গোলকিপার মনিরুল একটি শর্ট ঠেকিয়ে দেয় এবং দলীয় অধিনায়ক শাহাদাত গোল করে জয় নিশ্চিত করে।
খেলায় মাঠ পরিচালকের দায়িত্বে ছিল সুকান্ত মল্লিক, মিজানুর রহমান মিজান ও কবিরুল ইসলাম সুজন।
খেলার অত্যন্ত প্রানবন্তকর ও মায়াবী কন্ঠে ধারাভাষ্য প্রধান করেন আশাশুনির সন্তান আশরাফ হোসেন ও রাহুল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]