
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরকারি নির্দেশনার আলোকে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম। সহকারী শিক্ষক মৃনাল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার মন্ডল।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক এস এম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আসমাতারা জাহান, খালেদা খাতুন এবং হারুনর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ধরনের দিবস পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা গড়ে ওঠে।’
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]