
সাতক্ষীরার ধুলিহরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পিঠা উৎসব পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জাহানাবাজে আট দলীয় ব্যাড মিন্টন প্রতিযোগিতা ও পিঠা উৎসব পালন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহানাবাজ মাদরাসা থানা শাখার সভাপতি হাফেজ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জানায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের নায়েবে আমীর হাফেজ ক্বরী মাওলানা আনওয়ারুল ইসলাম, বিশেষ াতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার মাদরাসা বিষয়ক সম্পাদক হাফেজ শাহনেওয়াজ, শ্রমিক কল্যান ধুলিহর ইউনিয়নের সভাপতি মাস্টার আবুল হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাংবাদিক মাওলানা আব্দুল করিম উপস্হিত ছিলেন জাহানাবাজ মাদরাসার থানা শাখার সাবেক সভাপতি হাফেজ মোজাহিদুল ইসলাম,বর্তমান সেক্রেটারী মুহসীন সহ আরো অনেকে।
সবাই পিঠা উৎসবে বাহারি পিঠার আয়োজন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]