
সাতক্ষীরায় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সাতক্ষীরা বাস মালিক সমিতির কার্যালয়ে সাতক্ষীরা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমিনী ও খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন
সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল কুমার সাধু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহাজান কবির,
জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমাদ রনজু, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মজনু সরদার, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমুখ।
বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেন বলেন, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে উপদেষ্টা কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ সম্পাদক মজনু সরদারকে বহিষ্কার করায় বিরোধ ও বিরাজমান সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাধানকল্পে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একই সাথে নারকেলতলা ট্রাক ক্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে মিলিয়ে দেয়া হয় এবং সেক্রেটারির হাতে ইউনিয়নের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় জেলা বাস মালিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাতক্ষীরার ৫টি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]