
সাতক্ষীরার বকচরায় কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার (১৭ এপ্রিল) ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের সাবেক ইমাম মো. শামসুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের ভাউবন টালাবো কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তাহের বিন মেহের।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম বিন নাছিমুদ্দীন, রইসপুরের মাদ্রাসা রিয়াজুল জান্নাতের প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম বিন রুস্তম এবং বকচরা কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাসুদ রেজাখান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার বিশেষ প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম সোহাগ।
মাহফিলে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা উপস্থাপন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]