
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নং বল্লী ইউনিয়নের উদ্যোগে মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াতের আমীর হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আজহারুজ্জামানের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রসুল।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তারা দাওয়াতি কাজ জোরদার, নৈতিক চরিত্র গঠন, সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে সৎ ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে।
বৈঠক শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]