
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল চারটায় সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি।
ওলামা বিভাগের ইউনিয়ন সেক্রেটার মাওলানা মফিজুল ইসলাম'র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ড. রুহুল আমিন, সাতক্ষীরা সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সবুর এবং সদর উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান।এ ছাড়া ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ওলামা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]