
সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বদেশ সংস্থার বাস্তবায়নে "আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ইউরোপীয় ইউনিয়ন (EU) এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।তারই ধারাবাহিকতায় শিবপুর ইউনিয়ন মানবাধিকার সংরক্ষন পরিষদ ও মানবাধিকার নারী পরিষদ সদস্যদের সাথে দ্বি- মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর মানবাধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ফরহাদ আমিন সিয়াম ও মানবাধিকার নারী পরিষদের আহ্বায়ক খাদিজা খাতুন এর সভাপতিত্বে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নারী শিশু পাচার এবং শিশুদের জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহসহ এলাকার মানবাধিকার পরিস্থিতি এবং সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শেষে সদস্যদের উদ্যোগে এলাকাতে উক্ত বিষয়ের উপরে মানুষকে সচেতন করার জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন করার সিদ্ধান্ত হয়।স্বদেশ সংস্থার নাগরিকতা প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মো: আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল মো: শরিফুল ইসলাাম ও তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]