
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা আবু জাহিদ ডাবলুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বাদ মাগরিব দক্ষিণ কাটিয়া রহমানিয়া হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং মাদরাসায় সাতক্ষীরা জেলা ওলামা দলের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল-কাফির সঞ্চালনায় উক্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ফজলুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা জাসাসের আহবায়ক হাফেজ মো. আব্দুল কাদের, হাফেজ আবু তাহের ও হাফেজ আশিকুর রহমান প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে জেলা ওলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]