
“বৈষম্য রুখব প্রথা ও সংস্কার ভাঙব, সমতার পৃথিবী গড়ব” শ্লোগানকে
সামনে রেকে বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখার উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক
নারী দিবস ২০২৬ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে
বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা র্যালি ও আলোচনা সভার আয়োজন কর্ধেসঢ়;
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা শাখা সাতক্ষীরা
সরকারী বালক বিদ্যালয়ের মাঠ থেকে একটি র্যালি বের করেএবং র্যালিটি শহরের
বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মধ্যকাটিয়ায় অবস্থিত বাংলাদেশ মহিলা পরিষদ, জেলা
শাখা কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় প্রায় ৪০ জন নারী যুবক-
যুবতী অংশগ্রহণ করেন। র্যালি ও আলোচনা সভায় সভাপত্বিত করেন বাংলাদেশ মহিলা
পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ
মহিলা পরিষদ, জেলা শাখার অর্থ সম্পাদক হাফিজা খাতুন, লিগ্যাল এইড (ভারপ্রাপ্ত)
সম্পাদক নাছিমা নাসরিন, ব্রাঞ্চ এক্ধিসঢ়;্রকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও
পাড়া কমিটির নেত্রীবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্যে বলেন নারীর নেতুত্ব, কর্মক্ষেত্রে অবদান, নারীর অগ্রগতি, নারীর
বঞ্চনা ও বৈষম্যের কথা তুলে ধরেন। অতিথিবৃন্দ বলেন, অধিকার আদায় ও যোগ্যতায়
বাংলাদেশের নারীরা অনেক এগিয়েছে, সমাজের বৈষম্য ও সহিংসতা বন্ধ করতে পারলে
দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে বলে প্রধান অতিথি মন্তব্য করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]