
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।
অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন আমীরের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে উপজেলা নায়েবে আমীর হিসেবে মাষ্টার হাবিবুর রহমান ও মোঃ শহীদ হাসানকেও তিনি শপথবাক্য পাঠ করান।
নবনির্বাচিত ইউনিয়ন আমীররা হলেন— বাঁশদহা ইউনিয়নে মাওলানা নাজমুল হুদা, কুশখালীতে মাওলানা গোলাম রসুল, বৈকারীতে জালাল উদ্দীন, ঘোনায় মাওলানা আব্দুল ওয়াদুদ, শিবপুরে মাওলানা মনিরুজ্জামান, ভোমরায় আনোয়ার কবীর, আলীপুরে মাওলানা মাহমুদুন্নবী, ধুলিহরে মাওলানা আব্দুস সালাম, ব্রহ্মরাজপুরে মাওলানা জাকির হুসাইন, আগরদাঁড়ীতে মাওলানা মিজানুর রহমান, ঝাউডাঙ্গায় প্রভাষক ইকবাল হোসেন, বল্লীতে মিজানুর রহমান, লাবসায় হাফেজ আমিরুল ইসলাম এবং ফিংড়ীতে শাহিনুজ্জামান।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর রুকন সদস্যদের গোপন ভোটের মাধ্যমে উপরিউক্ত ইউনিয়ন আমীরগণ নির্বাচিত হন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আনিছুর রহমানসহ উপজেলা জামায়াতের সকল কর্মপরিষদ সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]