
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) কাজী শামসুর রহমান মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলুর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
বৈঠকে গত মাসের সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা করা হয় এবং ২০২৭ সালের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় যুব বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]