
সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে শিকার নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ
২২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় মৎস্য শিকারের কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২টি ট্রলারও জব্দ করা হয়। শনিবার আটক জেলেদের নিয়ে লোকালয়ে ফেরে বনবিভাগের সদস্যরা। এরআগে শুক্রবার সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন, পটুয়াখালীর মহিপুর এলাকার মো. ছোমেদ আলী (৪৫), জামাল হাওলাদার (৩২), মো. কালু মিয়া (৪৮), ফরহাদ হোসেন (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), হানিফ হাওলাদার (৪০), একই থানার চাপলি গ্রামের মো. রাসেল (৩০), তালতলী গ্রামের ইসমাইল হোসেন, বড়বিঘা গ্রামের মো. শরিফ মিয়া, আলীপুর গ্রামের রাজীব হাওলাদার ও ইব্রাহিম হোসেন এবং বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কোদালীয়া গ্রামের মো. শফিকুল খান (২০)।
অভিযান পরিচালনাকারী সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অনুমতি ব্যতীত সংরক্ষিত এলাকায় মাছ আহরণের অভিযোগে তাদেরকে আটক করা হয়।
এছাড়া দুটি ট্রলার থেকে,দড়িবড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া শাপলা পাতা মাছ মাটিতে পুতে ফেলা হয়েছে।
আটক ২২ জন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সহকারী বন সংরক্ষক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]