শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নভেম্বর, ২০২০

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কলারোয়ায় জাতীয় পার্টির কাউন্সিলর প্রার্থীর উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়ায় আসন্ন পৌর সভার নির্বাচন উপলক্ষে পৌর জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক নতুন মুখের প্রার্থী সৈয়দ মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান তার ওয়ার্ডের ভোটারদের মধ্যে মাস্ক বিতরণ শুরু করেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরের দিকে ৯নং ওয়ার্ডের উত্তর পাড়া গ্রামের রাজমিস্ত্রী শহিদুল ইসলামের ছেলে জুবায়ের হোসেনের মুসলমানি অনুষ্ঠানে দাওয়াত প্রাপ্ত সকল অতিথিদের মধ্যে একটি করে মাস্ক তুলে দিয়ে করোনা ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি এছাড়া সকল মসজিদের মুসল্লিগনের মধ্যেও মাস্ক বিতরণ শুরু করেছেনবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটা থানার তৈলকুপী কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে সিএসজি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত

“শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাচায় প্রান” এই শ্লোগান নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন তৈলকুপী কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সিএসজি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে তৈলকুপী ইউপি সদস্য হাফেজ আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম.ও বিডিসি ডাঃ শাহরিয়ার আলম টিটু, এছাড়া আরও উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, গাজী আশরাফ, আনছার শেখবিস্তারিত পড়ুন

আজ ১৩ নভেম্বর উজ্জলপুর শহীদ দিবস

আজ ১৩ নভেম্বর ৪৯তম উজ্জলপুর শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে আত্মা‎হুতি দিয়েছিল পাঁচ সূর্যসন্তান। ১৯৭১ সালে ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর, খোসালনগর, দিগদানা, মাটশিয়া ও মণিরামপুরের ডুমুরখালী গ্রামসহ এলাকায় অবস্থানরত কয়েকটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটির কমান্ডার ছিলেন ক্যাপ্টেন ফজলুর রহমান। ঘটনার দিন ১৩ নভেম্বর খোসালনগর কপোতাক্ষ নদের ঘাটে কেশবপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষের নেতৃত্বে একটি গ্রুপ পাহারায় থাকার কথা ছিল কিন্তু নির্ধারিতবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে নবগত অফিসার ইনচার্জের মতবিনিময়

১২অক্টোবার বৃহস্পতিবার রাত ৯ টায় বাজার কমিটির কার্যলয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবিরের সাথে বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া বাজারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মীর খাইরুল কবির।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আরাফাত হোসেন,সিনিয়ার সহসভাপতি রবিউল ইসলাম,সহসভাপতি আশফাকুর রহমান সোহেল,সাধারণ সম্পাদক আলিমুর রহমান,সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন,এএসআই মফিজুর রহমানবিস্তারিত পড়ুন

কেশবপুর পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামাল খানের উঠান বৈঠক

যশোরের কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় সমর্থন প্রত্যাশি পৌর যুবলীগনেতা কামাল খান প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। বৃহস্পতিবার বিকালে হাবাসপোল গ্রামের নিয়ামত আলীর বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খানের পূত্র সম্ভাব্য পৌর কাউন্সিলর প্রার্থী পৌর যুবলীগনেতা কামাল খান। মশিয়ার রহমানের সভাপতিত্বে ও রাসেল আহম্মেদের সঞ্চাননায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ঢালী, ড্রাইভার মকবুলবিস্তারিত পড়ুন

কেশবপুরে

পিতা-মাতাকে আহত করে জমি বিক্রির ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

যশোরের কেশবপুরে পিতা-মাতাকে আহত করে জমি বিক্রির ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত আব্দুল কাদের শেখের পূত্র আনার আলী শেখ ও তার স্ত্রী জায়িদা বেগম-কে তার পূত্ররা ভরন-পোষন না দেওয়ার ধার দেনা করে খেয়ে না খেয়ে তারা কোন রকমে দিনপাত করতে থাকে। ইতিমধ্যে তারা ৩ লাখ টাকার দেনা হয়ে পড়ে। ধার-দেনা পরিশোধ-সহ সংসার চালানোর জন্য আনার আলী শেখ ৬ লাখ টাকার জমিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

কলারোয়া থানা পুলিশি অভিযানে ধর্ষন মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে আসামী ইয়ারাব (২৫) কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। থানা সূত্রে জানা যায়, কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের সামছুর রহমান ঢালীর মেয়ে সাথী খাতুন বাদী হয়ে তার অপ্রাপ্ত বয়স্ক ছোট বোন (১৪) কে জোরপূর্বক ধর্ষনের অপরাধে একই গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে ইয়ারাব এর বিরুদ্ধে থানায় মামলা (নং-১৫,১২-১১-২০ ইং) দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে মানববন্ধন

সরকার কর্তৃক আসন্ন “আমন ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ¦ আব্দুস সবুর’র সভাপতিত্বে মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির যুগ্মবিস্তারিত পড়ুন

সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হলেন মাজহারুল ইসলাম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন কর্মকর্তার পদ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামকে সেই দায়িত্ব দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাজহারুল ইসলাম র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হবেন।আজ বৃহস্পতিবার ঢাকার সরকারি প্রকাশনা ও মুদ্রাণালয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন এই কর্মকর্তাকে র‌্যাবে পদায়নের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রায়বিস্তারিত পড়ুন

কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

দেবহাটা উপজেলার কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের মৌখিক ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পদে দৈনিক কালের চিত্রের রমজান মোড়ল, সহ-সভাপতি মনিরুজ্জামান (মনি), দৈনিক আজকের সাতক্ষীরার শাহিনুর ইসলাম সাধারন সম্পাদক, জনতার মিছিলের ইব্রাহিম খলিল যুগ্ন-সম্পাদক, দৈনিক নওয়াপাড়ার রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক, সাপ্তাহিক সূর্যের আলোর সালাম দফাদার অর্থ সম্পাদক, নিউজ থ্রি এর মেহেদী হাসান (মন্টু)বিস্তারিত পড়ুন