নভেম্বর, ২০২০
বর্তমানে মাস হিসাবে দেখছেন
নড়াইলে শিশিরে ভেজা ঘাস আর কুয়াশায় জানিয়ে দিচ্ছে ‘আসছে শীত’

নড়াইলে শিশিরে ভেজা ঘাস আর কুয়াশায় জানিয়ে দিচ্ছে ‘আসছে শীত’। রাতের আঁধার কেটে ভোরের আলোর মাধ্যমে প্রকৃতি পেয়েছে একটি নতুন দিন। পাখিদের কিচির মিচিরের মধ্য দিয়ে আকাশ আলো করে জেগে উঠেছে সূর্য। কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে। ফসলি জমির সবুজ ঘাস, গাছ-পালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য। এই শিশিরসিক্ত সবুজ ঘাস ও লতা-পাতা যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠে মাঠে শিশিরে ভেজা ঘাসবিস্তারিত পড়ুন
ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে দলীয় নেতাকে বহিস্কার, অতঃপর…

কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে বহিস্কারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উলিপুর থানায় জিডি করেছেন উপজেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ। উলিপুর থানার ওসি তদন্ত রুহুল আমীন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী বিভিন্নভাবে তাদের প্রচার প্রচারণা শুরু করেছেন। এরমধ্যেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ‘সিপাহী-জনতার অভুত্থান দিবসের প্রাসঙ্গিতা’ শীর্ষক সেমিনার

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা, অবৈধ ক্ষমতা দখল ও সংবিধান লঙ্ঘন, ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার, হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি ও উপনিবেশিক রাষ্ট্র কাঠামো অবসানের লক্ষ্যে ৭ নভেম্বর ঐতিহাসিক মহান সিপাহী-জনতার অভুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘সিপাহী-জনতার অভুত্থান দিবসের প্রাসঙ্গিতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের খুলনা রোড় মোড়ে বঙ্গবন্ধু চত্বরে প্রগতিশীল সাংস্কৃতিক জোটের আয়োজনে এ সেমনিার অনুষ্ঠিত হয়। প্রগতিশীল সাংস্কৃতিক জোটের সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনবিস্তারিত পড়ুন
কেশবপুরে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলার সভাপতিত্বে এবং বিএনপি নেতা আবু নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির আহবাযক কমিটির সদস্য, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।বিস্তারিত পড়ুন
কেশবপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস-২০২০ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং কেশবপুর সরকারী প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
নিজস্ব বলয় শক্তিশালী করতে নিজের লোক দিয়ে কমিটি করবেন না : ওবায়দুল কাদের

সারাদেশের সকল পর্যায়ের কমিটিতে নিজস্ব বলয় শক্তিশালী করতে নিজের লোক দিয়ে কমিটি না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ত্যাগী কর্মীদের দূরে সরিয়ে না রেখে কাছে টেনে নিতে হবে। তাদের রাজনীতির পথ মসৃণ করতে হবে। কারণ তারাই দুঃসময়ে দলের পাশে থাকবে। নিজস্ব বলয় শক্তিশালী করতে নিজের লোক দিয়ে কমিটি করবেন না।’ ওবায়দুল কাদের শনিবার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানবিস্তারিত পড়ুন
৭ নভেম্বর ইতিহাসের একটি কালো দিন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন এবং সৈনিক ও অফিসার হত্যা দিবস। তিনি শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপি এই দিনকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে অথচ প্রকৃতপক্ষে ১৯৭৫ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হুদা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হায়দারসহ বহু সৈনিক ও অফিসারকে হত্যাবিস্তারিত পড়ুন
শাহজালালে প্রায় তিন কেজি স্বর্ণ ও ৯২টি ফোনসহ আটক ৫

শুল্ক ফাঁকি দিয়ে প্রায় তিন কেজি ওজনের স্বর্ণ ও ৯২টি মোবাইল ফোনসহ পাঁচ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আমির হোসেন (৫০), মাহাবুব রহমান (৩৫), আব্দুর রহমান সরকার (৪৬), মো. জাকির হোসেন (৩০) ও আব্দুর রহমান (৩৮)। জানতে চাইলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, শনিবার ভোর পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সেরবিস্তারিত পড়ুন
মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু ৮ নভেম্বর

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে। এটি হবে একাদশ সংসদের দশম অধিবেশন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) নং দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২১ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। এর মধ্য দিয়ে করোনা পরিস্থিতির মধ্যে আরো একটি অধিবেশন শুরু হতে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ এই অধিবেশনের আহ্বান করা হয়। গত মার্চ মাসে অধিবেশনটি হওয়ার কথাবিস্তারিত পড়ুন
ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ কলারোয়ার মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ কলারোয়ার মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার রাতে সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম খাঁ ওরফে ডিটু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে কলারোয়া উপজেলার হুলহুলিয়া গ্রামের রিয়াজউদ্দিন খাঁর পুত্র। গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।

