সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেব্রুয়ারি, ২০২২

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

কালিগঞ্জের পল্লী বিদ্যুৎ অফিসের উঠান বৈঠক

“আমার গ্রাম আমার শহর” রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে দুর্নীতি, হয়রানী, অনিয়ম, বিদ্যুৎ চুরি প্রতিরোধে গ্রাহক সেবায় পল্লী বিদ্যুৎতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকালে কৃষ্ণনগরের বেনাদোনার বিশ্বাস পাড়ায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কৃষ্ণনগর সাব জোনাল অফিসের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সাব জোনাল অফিসের দায়িত্বরত সহকারী জেনারেল ম্যানেজার স্বপন কুমার পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জুনিয়র প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন,বিস্তারিত পড়ুন

গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটিতে শফিকুর রহমান

সাতক্ষীরা গ্রাম ডাক্তার কল্যান সমিতির জেলা সমাজ সেবা সম্পাদক গ্রাম ডাক্তার শফিকুর রহমান পদত্যাগ করে গ্রাম ডাক্তার আর এমপি ওয়েল ফেয়ার সোসাইটিতে যোগ দান করেছেন। বুধবার বেলা ১১টার দিকে গ্রাম ডাক্তার আর এমপি ওয়েল ফেয়ার সোসাইটি গ্রাম ডাক্তার মিজানুর রহমান ডাবলু এর চেম্বারে আনুষ্ঠানিক ভাবে গ্রাম ডাক্তার কল্যান সমিতির জেলা সমাজ সেবা সম্পাদক গ্রাম ডাক্তার শফিকুর রহমান পদত্যাগ করে গ্রাম ডাক্তার আর এমপি ওয়েল ফেয়ার সোসাইটিতে যোগ দান করেন। এসময় তাকেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ ভাসমান সেতু পরিদর্শনে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের দৃষ্টিনন্দন ভাসমান সেতু পরিদর্শন ও ঝাঁপা বাওড়ে নৌকা ভ্রমণ করেছেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি-২০২২) পড়ন্ত বিকালে এই সেতু পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামছুল আলম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মোবার্শীর হোসেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ রকিবুলবিস্তারিত পড়ুন

চার মিনিটেই করোনা পরীক্ষার নির্ভুল রিপোর্ট, নতুন কিট উদ্ভাবন চীনের

মাত্র চার মিনিটেই মিলবে করোনাভাইরাস পরীক্ষার নির্ভুল ফলাফল। এমনই একটি টেস্ট-কিট উদ্ভাবন করার কথা জানিয়েছে চীন। এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিশ্চিত করতে আরটি পিসিআর পরীক্ষাই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে তাতে ফল জানতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগে। র‌্যাট (র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট)-এ দ্রুত ফল জানা গেলেও, বহু সময় রিপোর্ট নির্ভুল আসে না বলেও অভিযোগ রয়েছে। নতুন আবিষ্কৃত কিট-প্রসঙ্গে চীনের দাবি, এই কিটে পিসিআর পরীক্ষার মতই নিখুঁত ফলাফল জানা যাবে। অথচ সময়বিস্তারিত পড়ুন

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া সচিব সমমর্যাদার পরিকল্পনা কমিশনের একটি সদস্যপদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বদলি ও পদোন্নতির মাধ্যমে এসব পদে পরিবর্তন করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। আর কারিগরিবিস্তারিত পড়ুন

এক দশকে দেড় হাজার মানুষ গুমের শিকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ক্ষমতাসীন নিশিরাতের সরকার বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে গত এক দশকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মানুষকে গুম করেছে। অসংখ্য মানুষকে খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার শিকার করা হয়েছে। বাংলাদেশে অব্যাহত গুম খুনের ব্যাপারে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়ে আসছে। এমনকি গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশে গুম অপহরণের ঘটনাগুলো খতিয়ে দেখতে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সফরের অনুমতিবিস্তারিত পড়ুন

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সকল থানা কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ২৬টি মেয়াদোত্তীর্ণ থানা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ ও সদস্য সচিব আমিনুল হক কমিটি বিলুপ্ত ঘোষণার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

মৃত্যুঞ্জয়ের জাদুকরী শেষ ওভারে চট্টগ্রামের শ্বাসরুদ্ধকর জয়

মৃত্যুঞ্জয়ের জাদুকরী শেষ ওভারে ঢাকার বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে চট্টগ্রাম। এই জয় দিয়ে এখনো আসরে টিকে আছে তারা। শেষ ওভারে ঢাকাকে করতে হতো ৯ রান। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫ রান দিয়েছেন মৃত্যুঞ্জয়। ম্যাচও জিতে গেছে চট্টগ্রাম। এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট তাদের। নিজেদের শেষ ম্যাচে জয় পেলে প্লে-অফ খেলার বেশ ভালো সম্ভাবনাই থাকবে চট্টগ্রামের। অন্যদিকে, ৮ ম্যাচে ৭ পয়েন্টবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পৌরসভায় পরিদর্শনে নেদারল্যান্ডের দুই প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভায় পরিদর্শনে আসলেন নেদারল্যান্ড এর দুই প্রতিনিধি। তারা মঙ্গলবার সকাল ১০টার দিকে নেদারল্যান্ড এর স্যানিটেশন ম্যানেজমেন্ট প্রতিনিধি গার্ড ডি ব্যুরোজেনি ও মটিনস কলারোয়া পৌরসভায় আসেন। এসময় তারা পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সাথে পৌরসভার উন্নয়ন, নাগরিক ভাবনা ও স্যানিটেশনের উপর আলোচনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব তুষার কান্তি দাস, উত্তরণের বাংলাদেশ কন্ট্রি ডিরেক্টর মাহবুবুল হাসান প্লাবন, উত্তরণের তালা অফিসের প্রকল্প সময়ন্বয়কারী হাসিনা পারভীন, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন

নড়াইলে ইয়াবাসহ বাগেরহাটের একজন গ্রেফতার

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ বাগেরহাটের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতার ফেরদাউস শেখ (২৫) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার হোগলপাতি গ্রামের হারুন শেখের পুত্র। ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কালিয়া থানাধীন বাবরা গ্রাম থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ফেরদাউসকে গ্রেফতার করা হয়। তাকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।