শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২২

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

নড়াইলে বাইসাইকেল চড়ে টিকা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি

বাইসাইকেল চড়ে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পঞ্চাশোর্ধ্ব কৃষকের অতি পুরাতন একটি সাইকেল চালিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করেন। ইউনিয়ন পরিষদের সামনে চাপুলিয়া-দাদনতলা সড়কে তার এই সাইকেল চালানোর দৃশ্য উপস্থিত অনেকেই দেখে তাকে মাটি ও মানুষের ডিসি ডিসি উপাধিতে ভূষিত করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কলেজ জীবনের স্মৃতি উল্লেখ করে বলেন,বিস্তারিত পড়ুন

দুর্নীতির দায়ে চাকরি হারালেন ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী আ হ ম আবদুল্লা হারুনকে চাকরিচ্যুত করা হয়েছে। আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে এই প্রকৌশলীকে অপসারণ করেছে ডিএসসিসি। মঙ্গলবার বিকালে পাওয়া ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে দেখা যায়, গতকাল (২৮ ফেব্রুয়ারি) এই প্রকৌশলীকে চাকরিচ্যুত করা হয়। আদেশে বলা হয়েছে, ‘এ কর্মকর্তার নানা কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে, তিনি বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং করপোরেশন ও জনস্বার্থবিরোধী কাজে জড়িত ছিলেন। এতে ঢাকাবিস্তারিত পড়ুন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের গলিতে আগুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও হোটেল ভিক্টোরির পাশের গলিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা ও অফিসের কর্মকর্তারা ছিলেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মীরা অগ্নিকাণ্ডেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা প্রদানের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভায় এ প্রতিশ্রুতি প্রদান করা হয়। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ সার্বিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে গত বছর ১৫ সেপ্টেম্বর দু’দেশের মধ্যে স্বাক্ষরিত ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এরেঞ্জমেন্ট (টিফা) এর আওতায় এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়। সভায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পণ্যবিস্তারিত পড়ুন

বিজয়ী-পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

গোপালগঞ্জে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় ছয়টি বাড়ি-ঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পারচন্দ্র দিঘলীয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গোপালগঞ্জ হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারা হলেন-বিস্তারিত পড়ুন