মে, ২০২২
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জাতীয় সংসদের ৩শ’ আসনে ইভিএমে ভোট নেওয়ার সক্ষমতা নেই: সিইসি

জাতীয় সংসদের তিনশ’ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার সক্ষমতা নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন। তিনি বলেন, সম্পূর্ণ আসনে ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ইভিএমের বিষয়ে রাজনৈতিক দলের মতামত বিবেচনা করবে কমিশন। কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে সরকারের দেওয়া বক্তব্যে কোনোবিস্তারিত পড়ুন
পোল্যান্ডে একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার রাশিয়ার রাষ্ট্রদূত

পোল্যান্ডে একটি অনুষ্ঠানে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৭তম বিজয়োৎসবে সাবেক সোভিয়েত সেনাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এই হেনস্তার শিকার হন রুশ রাষ্ট্রদূত। খবর ইউরো নিউজের। ইউক্রেনে রুশ হামলায় রক্তপাতের প্রতীকী প্রতিবাদ হিসেবে সের্গেই আন্দ্রিভের মুখে লাল রঙ ছুড়ে মারেন বিক্ষোভকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রুশ রাষ্ট্রদূতকে লক্ষ্য করে লাল রঙ ছুড়ছেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে এক বিক্ষোভকারীর ছোড়া রঙে তার গোটা মুখমণ্ডল লাল হয়েবিস্তারিত পড়ুন
মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ সম্পন্ন

দেশের বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ সম্পন্ন হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও অংশে হলঘরের ছাদ, প্ল্যাটফর্মের ছাদ, ইস্পাতের ছাদ ও আইকনিক স্টেশনের মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নির্মাণপ্রক্রিয়া-সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ইতোমধ্যেই সার্ভিস ট্রান্সফার, চেক বোরিং, টেস্ট পাইল, মেইন পাইল, পাইল ক্যাপ, আই-গ্রিডার, প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিং ও সব স্টেশনের জন্য সাব-স্ট্রাকচার নির্মাণ সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া কনকার্স রুফ, প্ল্যাটফর্ম রুফ, স্টিল রুফ স্ট্রাকচার, আইকনিকবিস্তারিত পড়ুন
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে এমপির আত্মহত্যা

শ্রীলঙ্কায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন। এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন তিনি। এতে ২৭ বছর বয়সী এক যুবক মারা যান। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন। পরে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য। খবর এএফপির। শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯০ জনের বেশি। পরিস্থিতি আরওবিস্তারিত পড়ুন
সোনাক্ষীর বাগদানের গুঞ্জন, শিগগিরই বিয়ে!

ফের বিয়ের গুঞ্জন বলিউডে। এবার সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরই মধ্যে নাকি বাগদান সেরে ফেলেছেন। আংটি পরিহিত ছবি শেয়ার করে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে বাগদানের ইঙ্গিত দেন সোনাক্ষী। খবর এনডিটিভির। একটি ছবিতে দেখা যায়, কোনো একজন পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন সোনাক্ষী। আরেকটিতে দেখা যায়, বাম হাতে মুখ ঢেকে রেখেছেন তিনি। সেই হাত ধরে রেখেছে আরেকটি হাত, যেটা পুরুষের হাতবিস্তারিত পড়ুন
মুখ ফেরাচ্ছে ‘অশনি’, ভারী বৃষ্টির আভাস

প্রবল ঘূর্ণিঝড় অশনি কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে মঙ্গলবার সকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বাংলাদেশে বেড়েছে বাতাসের গতিবেগ। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশে এর কতটা প্রভাব পড়বে,বিস্তারিত পড়ুন
ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল “সওদাগর জীবনের গল্প” গ্রুপের ঈদ পুনর্মিলন।

সোমবার (৯এপ্রিল) ঢাকার আগারগাঁও পর্যটন কর্পোরেশন ভবনের রুপটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল “সওদাগর জীবনের গল্প” গ্রুপের ঈদ পুনর্মিলন। সারাদেশের উদ্দ্যোক্তাদের নিয়ে গঠিত “সওদাগর জীবনের গল্প” গ্রুপটি উদ্দ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধাসহ অসহায় গরীব মানুষের সহযোগিতায় নিরলস কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গ্রুপটি উদ্দ্যোক্তাদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছিলো। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা, নুহা এন্ড ব্রাদার্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ খুরশিদ আলম। তিনি বলেন, সওদাগর জীবনের গল্প গ্রুপটি গরীব অসহায়বিস্তারিত পড়ুন
নড়াইলে ট্রলি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যাবসায়ী নিহত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ধান বোধাই ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম মোল্যা (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শামীম মোল্যা নড়াগাতি থানার পহরডাঙ্গা গ্রামের শরীফ পাড়া গফফার মোল্যার ছেলে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা জানান, ব্যবসায়ী শামীম মোল্যা মোটর সাইকেলে করে নড়াগাতি থেকে চুনখোলা যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি চাপাইল-তেরখাদা সড়কের পাখিমারা পৌঁছালে বিপরীতমুখী ধান বোঝাই ট্রলিরবিস্তারিত পড়ুন
খলিষখালীতে দর্জি দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

তালা উপজেলার খলিষখালীতে জিয়াদ আলী সরদার (৪৩) নামে এক দর্জির দোকানদারের আত্মহত্যার খবর পাওয়া গেছে । নিহত দর্জি দোকানি খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের ছলিম সরদারের ছেলে। নিহত জিয়াদ আলী দুই কন্যা সন্তানের জনক । নিহতের প্রতিবেশী বাবু সরদার জানায়, প্রায় দেড় মাস আগে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে জিয়াদ আলী। সেই থেকেই সে আলাদা একটি ঘরে একা বসবাস করত । সপ্তাহ খানেক আগেও একবার আত্মহত্যার চেষ্টা করে সে। (৮ই মে) রবিবারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষিই সমৃদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সোমবার(৯ মে) সকালে পৌরসভাধীন গোপীনাথপুর মাঠে ওই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিবিদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার খালিদ সাইফুল্লাহ, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

