শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

ওমরাহ হজ পালনে ৬ এপ্রিল সৌদি যাচ্ছেন সাতক্ষীরার ইঞ্জিঃ সিরাজুল

পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন সাতক্ষীরার সন্তান প্রাক্তণ ফুটবল খেলোয়াড় ও ফুটবল কোচ এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ)। আগামী ০৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সৌদি আরব যাওয়ার আগে সময় স্বল্পতার কারণে আত্মীয়স্বজন, শুভাকাঙ্খীর সঙ্গে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি। পবিত্র ওমরাহবিস্তারিত পড়ুন

নড়াইলে একজন পুলিশ পরিদর্শক-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

নড়াইলে পুলিশ পরিদর্শক মোঃ ইকরাম হোসেনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ এপ্রিল (সোমবার) পুলিশ সুপারের কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে তাকে এ সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। মোঃ ইকরাম হোসেন, পুলিশ পরিদর্শক (সঃ), নড়াইল ১৯৮৪ সালে কনস্টেল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ১৯৯০ সালে তিনি পুলিশের নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত হন। ২০০০ সালে তিনি উপ-সহকারী পুলিশ পরিদর্শক (সঃ), ২০১১ সালে সহকারী পুলিশ পরিদর্শক (সঃ) এবং ২০১৭ সালে পুলিশবিস্তারিত পড়ুন

নড়াইলে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি

নড়াইলে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন এসপি সাদিরা খাতুন। পুলিশের নায়েক পদ হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত ২ জন পুলিশ সদস্যকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন নড়াইল জেলার পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। পদোন্নতি প্রাপ্ত মীর মিয়ারাজ আলী বাগেরহাট জেলা থেকে এবং মোঃ কাজল এপিবিএন-৩, খুলনা থেকে সহ বদলি হয়ে ২৯ মার্চ নড়াইল জেলায় যোগদান করেছেন। ২ এপ্রিল পুলিশ সুপার কার্যালয় হতে আনুষ্ঠানিকভাবে তাদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন পুলিশবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুর উপর দিয়ে চালিত ট্রেনের পরীক্ষামূলক যাত্রা

ফরিদপুরের ভাঙ্গা থেকে যাত্রা শুরু করলো পরীক্ষামূলক ট্রেন। মঙ্গলবার (৪ঠা এপ্রিল) ১টা ২১ মিনিটে ভাঙ্গা স্টেশন থেকে একটি গ্যাংকার ট্রেন এবং সাত বগিবিশিষ্ট যাত্রীবাহী একটি স্পেশাল ট্রেন মাওয়ার উদ্দেশে ছেড়ে দিয়েছে। এর মাধ্যমে মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জের মাটিতে প্রথমবারের মতো ট্রেনের যাত্রা শুরু হলো। এর আগে ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত গ্যাংকার ট্রেন চললেও এবার গ্যাংকারের পাশাপাশি পাঁচ বগি বিশিষ্ট একটি বিশেষ ট্রেনও পরীক্ষামূলকভাবে চলছে। এ ছাড়া এটি ৪২বিস্তারিত পড়ুন

ধ্বংসস্তূপ বঙ্গবাজার, পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন

বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। বঙ্গবাজারের প্রতিটি দোকানে ঈদকে সামনে রেখে নতুন করে কাপড় মজুদ করেন ব‌্যবসায়ীরা। আগুনে সব পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা আহাজারি করছেন। মার্কেটের ব্যবসায়ী আশিক মিয়া বলেন, ঈদ উপলক্ষে লাখ লাখ টাকার মালামাল তুলেছিলাম। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। তার মতো এ সময় শতবিস্তারিত পড়ুন

বঙ্গবাজারের আগুন বাড়ছেই, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপবিস্তারিত পড়ুন

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাফি আল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ৭টা ৪৫ এ যোগবিস্তারিত পড়ুন

দক্ষিণ এশিয়ায় একটি স্মার্ট ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তুলবে হুয়াওয়ে

আগামী পাঁচ বছরে দক্ষিণ এশিয়ায় ৫০ হাজার তরুণদের আইসিটি প্রতিভা বিকাশে কাজ করবে হুয়াওয়ে। আইসিটি একাডেমি সংযোজন, বিভিন্ন আইসিটি এবং স্টার্টআপ প্রতিযোগিতা, বিশেষ অনলাইন কোর্স, নতুন কর্মচারী নিয়োগ এমন সব পদক্ষেপ এই পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকবে । আজ হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার প্রধান দপ্তর ঢাকায় ‘বিল্ডিং এ স্মার্ট ট্যালেন্ট ইকোসিস্টেম, ইন সাউথ এশিয়া ফর সাউথ এশিয়া’ শিরোনামের একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা তুলে ধরে হুয়াওয়ে। হুয়াওয়ের সাউথ এশিয়া পাবলিক রিলেশন্স বিভাগের বাংলাদেশের কান্ট্রিবিস্তারিত পড়ুন