শুক্রবার, জুলাই ৭, ২০২৩
বর্তমানে দিন হিসাবে দেখছেন
আগামী বছর সিলেবাস পুনর্বিন্যাস করে হবে এইচএসসি পরীক্ষা

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে পূর্ণাঙ্গ সিলেবাসে না হলেও পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধু তাদের এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গুর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বাসা বাড়িতেওবিস্তারিত পড়ুন
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আগারগাঁও স্টেশনে এই পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গার্ডের সবুজ পতাকা নেড়ে ট্রেন ছাড়ার অনুমতি দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে ধাপে ধাপে এইবিস্তারিত পড়ুন
ভিডিও
খালেদা জিয়াকে নিয়ে এবার গান মার্কিন শিল্পীর গান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এবার গান গেয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী জেসিকা নিনা। ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এ গান পরিবেশন করা হয়। এর আগেও খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য গান গেয়েছেন। এ বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট এবং সাবেক ছাত্রনেতা কায়াস মাহমুদ বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই ১৯৯০ সালে একটি সফলবিস্তারিত পড়ুন
কলারোয়ার হেলাতলার চেয়ারম্যানের নেতৃত্বে বসতভিটা জমি দখল

কলারোয়া উপজেলার হেলাতলা ইউপির চেয়ারম্যান কর্তৃক ভিটাবাড়ির জমি দখলের চেষ্টা। জমি দখল ও হেনস্তার শিকার হয়েছেন উপজেলার হেলতলার খলসি গ্রামের মো. আব্দুল মাজেদের পরিবার। বসতভিটার বেড়া ভেঙ্গে চেয়ারম্যানের নেতৃত্বে দখলের ভিডিও করতে গেলে মুঠোফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। গত (৬ জুলাই) এই ঘটনা ঘটে। পরিবারটি চেয়ারম্যান কর্তৃক শ্লীতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। উল্লেখ্য হেলাতলা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন আব্দুল মাজেদের বড় ভাই আবু তালেব সরদার। বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জ্বেম হোসেনেরবিস্তারিত পড়ুন

