বুধবার, জানুয়ারি ১, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বছরের শুরুতেই সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

গাজী হাবিব, সাতক্ষীরা: ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই সাতক্ষীরায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আমানুল্লাহ (৬৫) নামের ভ্যান চালক এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বেলা সোয়া ১২ টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের অগ্রগতি সংস্থার সামনে এই ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক বৃদ্ধ আমানুল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার লাভসাহ ইউনিয়নের তালতলা গ্রামের মৃত বরকতুল্লাহর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ আমানুল্লাহ ভ্যানে করে ভুষির বস্তা নিয়ে পাটকেলঘাটার দিক থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বই বিতরণ

‘নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটবো, বর্ণমালার গরব নিয়ে আকাশজুড়ে উঠবো’—এমনই প্রত্যয়োদ্দীপ্ত প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব -২০২৫। বছরের প্রথম দিনে নতুন বই হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। বছরের প্রথমদিন বুধবার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। আর নতুন বই পাওয়ার আনন্দে উল্লসিত ছিলো তারা। চোখে মুখে ছিলো হৃদয় কাড়া উচ্ছ্বাস। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টিবিস্তারিত পড়ুন
শার্শায় গরীব অসহায় দূস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে সামনে যশোরের শার্শার প্রয়াত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম এর স্মৃতিতে তার পরিবারের নিজস্ব অর্থায়নে গরীব অসহায় দূস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার(১লা জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কায়বা ইউনিয়নের বাগআঁচড়া বকুলতলায় এ শীত বস্ত্র বিতরন করা হয়।এ সময় কায়বা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এক হাজার গরীব অসহায় দূস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম উপজেলারবিস্তারিত পড়ুন
বছরের প্রথম দিনই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

চলতি বছরের প্রথম দিনই আউন্সপ্রতি ১৮ দশমিক ২৫ ডলার বেড়েছে সোনার দাম। সেই হিসেবে দেশের বাজারেও যেকোনো সময় সোনার দাম বাড়তে পারে। বুধবার (১ জানুয়ারি) সকালে বিশ্ববাজারে স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ৬২৪ দশমিক ৪৯ ডলার। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে সোনার দাম বেড়েছে ২৬ দশমিক ৫৪ শতাংশ বা ৫৪৬ দশমিক ৬৩ ডলার। ২০১০ সালের পর সোনার সবচেয়ে বাজার ছিল ২০২৪ সাল। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, ভূরাজনৈতিক অস্থিরতা ওবিস্তারিত পড়ুন
২০২৫ সাল হবে আ. লীগ ও শেখ হাসিনার বিচারের বছর : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ২০২৫ সাল হবে আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে সংগঠিত গুম, খুন এবং জুলাই-আগস্টের গণহত্যার বিচার এই বছরেই সম্পন্ন হবে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক বক্তব্যে এ কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবেবিস্তারিত পড়ুন
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এর আগে করোনাকালীন ২০২০ সালের জুলাই ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙলো ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মফিজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত

শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিল ধুলিহর মফিজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসা। বুধবার (১ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হয়। মাদ্রাসার অধ্যক্ষ কারী আনারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আজহারুল ইসলাম, শিক্ষক বাইজিদ বোস্তামী, মুজাহিদুল ইসলাম, জুলকারনাইন সহ সকল শিক্ষক-শিক্ষীকা,ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। কোমলমতি শিক্ষার্থীদের হাতে ২০২৫ সালের বই তুলে দেয়া হয় ভয় পেয়ে তারা অতি আনন্দিত এবং খুশি।
পাটকেলঘাটায় সাংবাদিককে মারপিট করে মোটরসাইকেল কেড়ে নিলো স্বেচ্ছাসেবক দল নেতা

দৈনিক স্পন্দন পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য নাজমুল হাসান মিঠুকে মারপিট করে তার মোটরসাইকেল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম ও বিএনপি কর্মী মোশাররফ হোসেনের বিরুদ্ধে। সোমবার(৩০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক মিঠু মারাত্মক আহত হয়েছেন। সাংবাদিক নাজমুল হাসান মিঠু বলেন, ‘সোমবার সকাল ১০ টার দিকে কুমিরা মহিলা কলেজের সামনে অশোকবিস্তারিত পড়ুন
ঢাকায় The Law Chamber (TLC) এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্যাপক উৎসাহ ও উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকায় The Law Chamber (TLC) এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় The Law Chamber (TLC) মিলনায়তনে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন The Law Chamber (TLC) পরিবারের সদস্যবৃন্দ। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন The Law Chamber (TLC) স্বত্বাধিকারী এ্যাডভোকেট স্বরাজ চ্যাটার্জি (বাপ্পা)। তিনি বলেন, “We are committed to our commitments” এই প্রতিপাদ্যের উপরবিস্তারিত পড়ুন
বাগদান সারলেন সোহেল তাজ

জাতীয় নেতা শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বাগদান সেরেছেন। পাত্রীর নাম শিমু। তিনি ‘আয়রন গার্ল’ হিসেবে পরিচিত। জানা গেছে, গত রোববার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরান ৫৫ বছর বয়সী সোহেল তাজ। শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। বাগদান মুহূর্তের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতেবিস্তারিত পড়ুন

