শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, মে ৫, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব

ওষুধ কোম্পানির প্রতিনিধি চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না

ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ই-মেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করা বন্ধে চিকিৎসকদের প্রেসক্রিপশনে জেনেরিক নাম লিখতে হবে, এ ধরনের আরও বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমন আভাস পাওয়া গেছে। সোমবার (৫ মে)বিস্তারিত পড়ুন

ফয়জুল করীমের মেয়র ঘোষণার আবেদন খারিজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছেন আদালত। সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও বরিশাল সদর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন। ফয়জুল করীমের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামালাটি গ্রহণের পর্যায়ে না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদন খারিজ করেছেন। তবে এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথাবিস্তারিত পড়ুন

কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার

সন্ত্রাসীদের নিয়ে গভীর রাতে চাঁদাবাজি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে রাজধানীর কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান ও এসআই বেলাল হোসেন। সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে কলাবাগান থানার ওসিসহ এক এসআইকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষাবিদ ও কলামিস্ট ড.বিস্তারিত পড়ুন

ডা. জুবাইদা রহমানের নিরাপত্তায় বাড়তি সতর্কতা

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সব ঠিক থাকলে মঙ্গলবার সকালে শাশুড়ি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন তিনি। দেশে ফিরে ধানমন্ডিতে নিজের বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ উঠবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জানানো হয়েছে, জুবাইদা রহমানের আগমনকে ঘিরে ওই বাসায় ব্যাপক প্রস্তুতি চলছে। ঘরের ভেতরে-বাইরে করা হচ্ছে নিরাপত্তা-ব্যবস্থা, বসানো হয়েছে সিসিটিভি, নিশ্চিত করা হচ্ছে পানি, বিদ্যুৎ, গ্যাস,বিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবুজ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজু (২২) নামের আরও একজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার নাভারণ নেহা পেট্রোল পাম্পসংলগ্ন একটি মাটির রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,বিস্তারিত পড়ুন