মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সীমান্তে আটকের ৮ ঘণ্টা পর মামা-ভাগনেকে ফেরত দিলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন ও সাজেদুল নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর তাদের ফেরত দেয়। শুক্রবার (২ মে) রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্নবিস্তারিত পড়ুন

১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান

স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জোবাইদা রহমান। এরপর কেটে গেছে দীর্ঘ ১৭ বছর। একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি। অবশেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জোবাইদা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। সবকিছু ঠিক থাকলে তিনি ৫ মে দেশে ফিরবেন।’বিস্তারিত পড়ুন

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় বিমানের লন্ডন-সিলেট-ঢাকার রুট পরিবর্তন করে লন্ডন-ঢাকা-সিলেট করার প্রস্তাব দেয় অন্তর্বর্তী সরকার ও বিমান কর্তৃপক্ষ। তবে প্রস্তাবটি খালেদা জিয়ার কাছে পৌঁছালে ওই বিমানের অন্য সহযাত্রীদের ভোগান্তি এবং কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করে ফ্লাইটের নিয়মিত রুটেই ঢাকা ফেরার ইচ্ছা পোষণ করেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিজের শারীরিক অবস্থাবিস্তারিত পড়ুন

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। শুক্রবার ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’ -এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোনবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে গনধোলায়ের স্বীকার

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে দীর্ঘ দেড় বছর ধরে অনৈতিক কাজ করে আসছে সামাজুল ইসলাম (৩৫) নামের এক লম্পট। সামাজুল ইসলাম শার্শার আমতলা গাতিপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। ভুক্তভোগীর পরিবার জানান, তারা ও প্রতিবেশিরা বার বার নিষেধ করা সত্বেও সামাজুল কাউকে পরোয়া না করে সে তার সম্পর্কে চাচিকে তার সাথে অনৈতিক কাজ করতে বাধ্য করে। শুক্রবার (২ মে) ভোর রাতে লম্পট সামাজুল তারবিস্তারিত পড়ুন

বিজিবির অভিযানে জেলি পুশকৃত ৩শ’ কেজি চিংড়ি জব্দ, পাঁচ জনকে জরিমানা

গাজী হাবিব: সাতক্ষীরায় ক্ষতিকর জেলি পুশের অভিযোগে তিনশ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে বিজিবি। এসময় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বাজারজাতের দায়ে ৫ মৎস্য ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (২ মে) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১মে) রাতে সাতক্ষীরা শহরের অদূরে আলিয়া মাদ্রসার মোড় থেকে এসব চিংড়ি মাছ জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ এক ব্যক্তি গ্রেপ্তার

গাজী হাবিব, সাতক্ষীরা : সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার (১ মে) দিনগত রাত পৌণে ৮টার দিকে জেলা সদর থানার টিবি হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দু’টি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ মনোজ সরদার (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মনোজ সাতক্ষীরা সদর থানার ফিংড়ি গ্রামের মানস সরদার ছেলে। র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

বর্ণিল আয়োজনে দুই যুগ পূর্তিতে বাঁধনহারা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তিতে বর্ণিল আয়োজনে সাহিত্য সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১১ গুনিজনকে ৫ম বাঁধনহারা সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান সহ উপহার সামগ্রী দেওয়া হয়। এবছর ১০ টি বিষয়ে মোট ১১ জন গুণী ব্যক্তিকে বাঁধনহারা সাহিত্য পরিষদ পুরস্কৃত করেছে। কবিতায়-দেশ বরেণ্য কবিবিস্তারিত পড়ুন

তালায় আজকের পত্রিকার পাঠক বন্ধু ১ম বর্ষপূর্তি পালিত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : আজকের পত্রিকার তালা উপজেলায় পাঠক বন্ধুর আয়োজনে ১ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিটিত হয়েছে। শুক্রবার (২ মে) বেলা ১২ টার সময় তালা মাঝিয়াড়া পরিবেশ বান্ধব মিত শিল্প হল রুমে এর আয়োজন করা হয়। অনুষ্টানে উপজেলার পাঠক বন্ধুর আহবায়ক এসএম নাহিদ হাসান ও সদস্য সচিব অর্ঘ্য ঘোষের পরিচালোনায় উপস্থিত ছিলেন পাঠক বন্ধুর যুগ্ন আহবায়ক তাপস সরকার, আব্দুল্লাহ-আল যুবায়ের প্রান্ত, পুষ্পিতা সেন, তনুশ্রি তুন, শাওন ইসলাম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মে দিবসে হোটেল রেস্তরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা হোটেল রেস্তরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে শহরের নিউমার্কেট মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নিউ মার্কেট চত্বরে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা হোটেল রেস্তরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলেবিস্তারিত পড়ুন