সোমবার, জুলাই ৭, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে জিয়ারত করেন তিনি। এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেন। মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের আশা, আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্যবিস্তারিত পড়ুন
ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত ভোটে ৩৮৫ জন এমপি প্রস্তাবের পক্ষে এবং ২৬ জন বিপক্ষে ভোট দেন। মুসলিমদের মধ্যে টিউলিপসহ কয়েকজন এমপি এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে ফাইভ পিলারস। তবে বেশিরভাগ মুসলিম এমপি ভোটে অংশ নেননি। ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গত মাসে যুক্তরাজ্যের এক সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি বিমানের গায়ে লালবিস্তারিত পড়ুন
জাতীয় সমাবেশ সফল করতে তুরাগ মধ্য থানা জামায়াতের স্বাগত মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে তুরাগ মধ্য থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন (রবিবার) তুরাগ মধ্য থানার দিয়াবাড়ি ও রানাভোলা ওয়ার্ডের পৃথক আয়োজনে দুটি স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভা ও মিছিলগুলোর মূল উদ্দেশ্য ছিল—জাতীয় সমাবেশকে ঘিরে জনমত সৃষ্টি, জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং দলের কর্মীদের মাঝে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা। দিয়াবাড়ি ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভা ও মিছিলটি বাদবিস্তারিত পড়ুন

