শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২৫

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দেবহাটায় উপজেলা প্রশাসনের জুলাই গনঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

হারুন অর রশিদ : দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৫জুলাই দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, উপজেলা কৃষি অফিসারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বৃক্ষ মেলার উদ্বোধন ২০ আগস্ট

শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরায় বৃক্ষ মেলা ২০২৫ উপলক্ষে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, বন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা সহকারী বন সংরক্ষক প্রিয়াংকা হালদার,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসায় পানিবন্দী হাজার হাজার মানুষের পাশে স্থানীয় ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ ও ২ এর কর্মকর্তাদের গাফিলতির কারণে বেতনা পাড়ে নির্মিত স্লুইসগেট সংস্কারে অনিয়ম ও দুর্নীতির কারণে পানিবন্দী হয়ে পড়েছে সদরের লাবসা ইউনিয়ন ও ঝাউডাঙ্গা এবং বল্লী ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষ। নষ্ট ও ব্যাবহার অনুপযোগী স্লুইস গেটের কারনে বর্ষার পানি ও বেতনা নদীর জোয়ারের পানিতে ভেসে গেছে সব ঘরবাড়ি, পুকুর, মৎস্য ঘেরসহ হাজার হাজার বিঘা ফসলি জমি তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে ধানের বীজপাতা, শাকসবজিসহ বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, শ্রীম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন (সেব) খুলনাঞ্চলের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা,বিস্তারিত পড়ুন

তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ

তালা প্রতিনিধি : সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলা দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় সাতক্ষীরা তালায় চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতায় গঠিত সালতা প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সদস্যকে গরু কেনা ও লালন-পালনের জন্য প্রতি সদস্যকে ২ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। মঙ্গলবার (১ ৫জুলাই) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তালা উপজেলাবিস্তারিত পড়ুন

তৃতীয় মাত্রা’র সম্পাদকের সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: দেশের জনপ্রিয় ও পাঠক নন্দিত দৈনিক তৃতীয় মাত্রা এর সম্পাদক রবীন সিদ্দিকী সম্প্রতি মারাত্মক অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু শারিরীক সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন,বিস্তারিত পড়ুন

সবুরকে সভাপতি, বাবু সেক্রেটারি, তপু সাংগঠনিক

সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব আব্দুর সবুরকে সভাপতি, শেখ শাহিনুর রহমান বাবুকে সাধারণ সম্পাদক ও শেখ ফরহাদ হোসেন তপুকে সাংগঠনিক সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির উপদেষ্টা শেখ আজহার হোসেন, উপদেষ্টা শেখ মাছুম বিল্লাহ শাহিন, উপদেষ্টা মো.শফিকুল আলম শফি ও উপদেষ্টা মো.শাহিনুজ্জামান আলী শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়-বিস্তারিত পড়ুন

মনিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহ*ত

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে চলন্ত অপর একটি ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৬টার দিকে মনিরামপুর বাজারের উত্তর প্রান্তে পুরাতন তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক রাজু হোসেন (৩২) ও তার সহকারী এরফান হোসেন (২৮)। দু’জনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান- যশোর-চুকনগর সড়কে একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে মাছের খাদ্য নিয়ে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

আইন শৃঙ্খলার অবনতি

সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আবুল কাসেম: গোপন তথ্যপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। আষাড়ের শেষ দিনে অঝোর ধারায় বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নেতা-কর্মীর স্বত:স্ফূর্ত অংশগ্রহণবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ছোট ভাইয়ের হাতে প্রা*ণ গেলো বড় ভাইয়ের

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলায় পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বড় ভাই ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান (৫৫)। গত শনিবার বিকেলে গুরুতর জখম হওয়ার পর রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়- দীর্ঘদিন ধরেবিস্তারিত পড়ুন