বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্বশুর পুত্রবধূকে অন্যত্র বিয়ে দিলেন!

ভারতের ওড়িশার সাবেক বিধায়ক নিজের পুত্রবধূকে অন্যত্র বিয়ে দিয়েছেন।

জানা গেছে, প্রায় দেড় বছর আগে করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যু হয় বিধায়ক নবীন নন্দের ছেলে সম্বিত নন্দের। তাই পুত্রবধূর ভবিষ্যতের কথা চিন্তা করে পুত্রবধূ মধুস্মিতাকে অন্যত্র বিয়ে দেন তিনি।

গত ২৪ জানুয়ারি ভুবনেশ্বরের নয়াপল্লি এলাকার লক্ষ্মী মন্দিরে বালাসোর জেলার রেমুনার শিব চন্দনের সঙ্গে হিন্দু রীতি অনুযায়ী মধুস্মিতার বিয়ে দেন প্রাক্তন ওই বিধায়ক।

২০২১ সালের মে মাসে কোভিডে আক্রান্ত হন সম্বিত। এরপর তার ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

এরপরই বিধবা পুত্রবধূর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন ওই বিধায়ক।

সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠান সম্পর্কে একটি আবেগপূর্ণ পোস্ট করে প্রাক্তন বিধায়ক লেখেন, “এটি আমার জন্য একটি স্মরণীয় দিন। আমি জানি না আমি ঠিক করছি না কি ভুল করছি। যাই হোক, আমি আমার পুত্রবধূকে হিন্দু আচার-অনুষ্ঠান মেনে বিয়ে দিয়েছি।

তার বাবা এতে সম্মতি দিয়েছেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করুন। ”
এই পদক্ষেপের জন্য প্রাক্তন বিধায়কের প্রশংসা করে সমাজকর্মী ঋতুপূর্ণা মোহান্তি বলেন, “জনপ্রতিনিধি হিসেবে নন্দ দৃষ্টান্তমূলক এবং সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। ”

উল্লেখ্য, মধুস্মিতার পরিবারের সম্মতি পেয়ে বিয়ে অনুষ্ঠিত হয়।

প্রাক্তন বিধায়ক তার ছেলে সম্বিতের মৃত্যুর পর তাকে সব রকম সমর্থন করে যাচ্ছিলেন। বিয়ের অনুষ্ঠানে উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিয়েতে খুশি উভয় পক্ষ। প্রাক্তন বিধায়কের পাশাপাশি কনে মধুস্মিতাও এই খুশি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, কালিঙ্গাটিভি, দ্য প্রিন্ট, সমবাদ, হিন্দুস্তান টাইমস

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা