শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে বিএনপি নেত্রী নিপুণ

স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) অংশ নিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ওয়াশিংটনের উদ্দেশে হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

‘জনসাধারণের নীতিনির্ধারণে নারীর অগ্রগতির প্রভাব: নারী আইনপ্রণেতা এবং স্টাফ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুণ রায়।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠান আগামী ১ মে থেকে ১৯ মে পর্যন্ত চলবে। এতে বিদেশি নেতা, আমেরিকার আইনপ্রণেতা ও আমেরিকার সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি এবং জনগণের সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ হবে।

এর প্রধান লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন করা।

ঢাকা ত্যাগের আগে এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে।

তা ছাড়া বহু দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব চলছে, তার পরও সার্বিকভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সুখকর নয়। নারী ও পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা করতে গেলে নারীকে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে থাকতে হবে।

সে জন্য রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা থাকতে হবে। অন্যদিকে দেশে ঢালাওভাবে আইন প্রণয়ন করা হয়, কিন্তু আইনটি নারীবান্ধব কিনা, সে বিষয়ে লক্ষ্য রাখা হয় না।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে বাংলাদেশে নারী অধিকার, রাজনীতিতে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় নারী অংশগ্রহণ প্রভৃতি তুলে ধরা হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী