শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেটে মেয়রের ভোট বর্জন, আলোচনায় স্ত্রী

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক। দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচনে যাচ্ছেন না। তার এমন ঘোষণার পর আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী শ্যামা হক। নগরজুড়ে গুঞ্জন, মেয়র অনুসারীদের চাপে স্ত্রী শ্যামা হক প্রার্থী হতে পারেন।

নিজে প্রার্থী না হলে স্ত্রীর প্রার্থিতায় যেন বাধা হয়ে না দাঁড়ান এমন দাবি তুলেছেন আরিফের অনুসারীরা। রেখেছেন প্রচণ্ড চাপে।

এবিষয়ে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি দলের দায়িত্বশীল, দলকে গুরুত্ব দিতেই হয়। স্ত্রীর প্রার্থিতার ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, এটা উনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। উনার ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপের কোনো অধিকার আমার নেই।’

মেয়রের ঘনিষ্ঠজনরা বলছেন, ‘মেয়র দলের সুতোয় বাঁধা। তিনি দলের জন্য নির্বাচন বর্জন করেছেন। তাই বলে আমরা বসে থাকতে পারি না। আমরাও বিকল্প ভাবনা রেখেছি। বিকল্প হিসাবে মেয়রের স্ত্রী শ্যামা হকের নাম উল্লেখ করে বলেন, তিনি প্রার্থী হলে মেয়র আরিফের চেয়েও বেশি ভোট পাব আমরা। কারণ বিভিন্ন সংগঠনের প্রায় ৮০ হাজার ভোটব্যাংক রয়েছে শুধু (শ্যামা) ভাবির। যা প্রতিবছর আরিফের অ্যাকাউন্টে যেত।

আওয়ামী লীগ সরকারের আমলে দুবার মেয়র নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। ফলে গত দুই মেয়াদে বিজয়ের মুখ দেখেনি আওয়ামী লীগের নৌকা। এবার আওয়ামী লীগ মেয়র প্রার্থী করেছে আনোয়ারুজ্জামান চৌধুরীকে। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আরিফ নির্বাচন বর্জন করায় এবার নৌকার বিজয় অনেকটা সহজ হয়ে উঠবে বলে রাজনীতিক মহলে আলোচনা চলছে। যদিও মেয়র পদে আরও ৭ জন মনোনয়ন ফরম কিনেছেন।

শনিবার (২০ মে) বিকালে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এক জনসভায় আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে বিএনপির রাজনীতি শুরু করেছি। আমার জীবন থাকতে এই দলের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত নেব না। ’

নিজেকে খালেদা জিয়ার সৈনিক দাবি করে সিলেট সিটির টানা দুবারের এই মেয়র বলেন, আমি সব সময় সিলেটবাসীর সঙ্গে আছি।

অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন অভিযোগ করে আরিফ আরও বলেন, ‘আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। বিশেষ করে ইভিএম নিয়ে নগরের মানুষজন জানে না। এটা ভোট কারচুপির মহা আয়োজন।’

সিলেটের মেয়র বলেন, ‘আমি বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা জননী ও আমার শ্রদ্ধেয় আলেম-উলামাদের পরার্মশে এই নির্বাচন বর্জন করলাম।’

আরিফ বলেন, ‘অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি কারাগারে থাকা অবস্থায় আপনারা আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন। আমি সেইসব কথা ভুলতে পারি না।’

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার