বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের কাছে যে দাবী জানালো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোঃ তৌহিদুল

মারুফ সরকার,(স্টাফ রির্পোটার): প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোঃ তৌহিদুল ইসলাম প্রতারণার স্বীকার হয়েছেন। এক আলাপকালে সাংবাদিকদের তিনি বলেন, আমি একজন প্রবাসি রেমিটেন্স যোদ্ধা মোঃ তৌহিদুল ইসলাম ।

আমার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার, ৫নং অর্জুনতলা ইউনিয়ন, দক্ষিন মানিকপুর গ্রামে । আমার বাবার নাম মৃতঃ আবদুল জব্বার। আমি ২০১৪ ইং সাল হতে দীর্ঘদিন যাবত কাতারে ব্যবসা করে আসিতেছি।

বিগত চার বছর পূর্ব থেকে জনৈক মোঃ ইউনুস হোসেন ওরপে রাজিব, পিতাঃ-হুমায়ুন কবির, গ্রামঃ-৬ নং কাবিলপুর ইউনিয়ন মইজদি পুর বেপারি বাড়ী, উপজেলাঃ-সেনবাগ এর সাথে মৌখিক ও সাদা কাগজের চুক্তি পত্রের মাধ্যমে ব্যবসা শুরু করি এবং ব্যবসার লভ্যাংশ মোঃ তৌহিদুল ইসলামের ৭০% আর মোঃ ইউনুস হোসেন রাজিবের ৩০%।

পরবর্তীতে ইউনুসের সাথে তৌহিদুল ইসলামের হিসাব-নিকাশে বনিবনা হচ্ছে না হওয়ায় ভাই-বন্ধু (বাঙ্গালী) সহ বৈঠকের মাধ্যমে সমাদানের চেষ্টা করেন এবং মোঃ তৌহিদুল ইসলাম তার পার্টনার মোঃ ইউনুস হোসেন ওরপে রাজিবের কাছে টাকা পাওনা হন। কিছুদিন পর মোঃ তৌহিদুল ইসলাম কে টাকা না দিয়ে, মোঃ তৌহিূুল ইসলামের সাথে আরেক জন ব্যবসায়ীক পার্টনার মোঃ আবু তায়েব পিতাঃ কুদরুছ সাবা, গ্রামঃ ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন দক্ষিন রাজা রামপুর ওয়ালী মুন্সী বাড়ী।

পরবর্তী’তে তাহার দুইজন একত্রিত হয়ে আমার বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র শুরু করেন, তারই অংশ হিসাবে আমাকে পাওনা টাকা-পয়সা লেনদেন করবেন বলে ফোন করে তাদের বাসায় নিয়ে আটকিয়ে রেখে, প্রায় ১২ ঘন্টা জিম্মি করে মারধর এবং হত্যার হুমকি দিয়ে আমার নিকট থেকে জোরপূর্বক একটা সাদা স্ট্যাম্পে দস্তখত /সই নেয় এবং কাতারের প্রশাসন দিয়ে ক্ষতিসাধন করার চেষ্টা করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, তার বিরুদ্ধে অভিযোগ মোকাবেলা করি। এবং গত ০৫/০৩/২০২৩ইং কাতারে অবস্থিত বাংলাদেশ দুতাবাস কে (রাষ্ট্রদূত) ঘটনার বিস্তারিত লিখিতভাবে অভিযোগ করে তাহা তদন্ত চলমান।

ইতিমধ্যে ২৪/০৭/২০২৩ইং তারিখে আমি (কাতার) প্রবাস থেকে ছুটিতে বাংলাদেশে নিজবাড়ীতে আসি। বাড়ীতে আসার পর ২৬/০৭/২০২৩ইং আনুঃ বিকেল ০৫ টার সময় কাতার প্রবাসী মোঃ ইউনুস ওরপে রাজিব (প্রতারক) তার পিতা সহ আরো ১০/১২ জন লোক নিয়ে আমাকে মানিকপুর নিজ বাড়ীতে এসে হুমকি-ধমকি দিতেছেন এবং বলছেন কাতারে আমার বাকী ব্যবসাও তারা জবরদখল করে নিয়ে গেছেন। তাই আমি তৌহিদুল ইসলাম, নিরাপত্তা চেয়ে সেনবাগ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এই ব্যাপারে বাংলাদেশ এবং কাতারে মামলা দায়ের করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক

২০ জুলাই রাতে ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজীবিস্তারিত পড়ুন

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি