শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবার বাল্যবিয়ের আয়োজনের দায়ে কাজী, বরের চাচা ও কনের বাবা কারাগারে

মাদারীপুরে ইতালী প্রবাসী ছেলের সাথে মোবাইল ফোনের মাধ্যমে ১০ শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ের আয়োজন করার দায়ে কাজী, বরের চাচা ও কনের বাবাকে এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সদর উপজেলার কুলপদ্বী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারি কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

দন্ডপ্রাপ্তরা হলেন, কালকিনি উপজেলার ভাটাবালী গ্রামের মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে জয়নাল হাওলাদার (৪৫), মাদারীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সৈয়দারবালী এলাকার মৃত ইউসুফ শেখের ছেলে মো. ওসমান শেখ (৪৪), কুলপদ্বী এলাকার মৃত আব্দুল খালেক কাজীর ছেলে ফারুক কাজী (৪৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বুধবার সকালে ১০ শ্রেণির এক শিক্ষার্থীর ভুয়া কাগজপত্রের মাধ্যমে বয়স বাড়িয়ে কাজী অফিসে বসে বিয়ে দেয়া হচ্ছে এমন খবরে নজরদারি রাখে মহিলা বিষয়ক কর্মকর্তারা। পরে কালকিনির ভাটাবালী গ্রামের নুরুল ইসলাম চৌকিদারের ছেলে ইতালী প্রবাসী রুবেল চৌকিদারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। তাৎক্ষনিক কাজীসহ বর ও কনের পরিবারের লোকজনকে আটক করেন কর্মকর্তারা। পরে খবর দেয়া হয় সদর উপজেলা প্রশাসনকে। একপর্যায়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ফারুক কাজী, বরের চাচা জয়নাল হাওলাদার ও কনের বাবা ওসমান শেখকে এক মাস করে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে পুলিশের সহযোগিতায় তাদের পাঠানো হয় কারাগারে। বাল্য বিবাহ প্রতিরোধে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা জানান, পরিপূর্ণ বয়সের আগেই কোন বিয়ে নয়। সরকারের এই পদক্ষেপ পালনে কঠোর অবস্থানে মহিলা বিষয়ক কর্মকর্তা ও প্রশাসন। এই কাজ যারা করবে কাউকেই ছাড় দেয়া হবে না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, মাদারীপুর সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে কোথায়ও বাল্য বিয়ের আয়োজন করা হলে কঠোরভাবে তা প্রতিরোধ করা হবে। আয়োজক, কাজীসহ সবাইকে আইনের আওতায় আসতে হবে।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। গত দেড় বছরে এই উপজেলায় ৭৩টি বাল্য বিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সৌজন্যে: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়