শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রথমবার ভুলত্রুটি হলেও আগামীতে নির্বাচনী আচরণবিধি মেনে চলব: সাকিব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের কারণ দর্শাতে সশরীরে আদালতে হাজির হয়েছেন মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন অনুসন্ধান কমিটি নির্বাচনী এলাকা-৯১, মাগুরা-১ এর যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের আদালতে হাজির হন তিনি।

আদালত থেকে বের হয়ে সাকিব আল হাসান বলেন, ‘প্রথম বারের মতো আমি নির্বাচন করছি, ভুল ত্রুটি আমার হতেই পারে নিজের অজান্তে। সেগুলো সংশোধন করা আমার দায়িত্ব। নিয়মকানুন জানব বুঝব তারপরে যদি ভুল হয়, তাহলে আমার দোষ হতে পারে। তবে সেদিন যা হয়েছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়।’

এ সময় সাকিব আল হাসানের পক্ষে মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম সময় সংবাদকে বলেন, ‘আমরা লিখিতভাবে আদালতকে বলেছি, গত বুধবার (২৯ নভেম্বর) কামারখালীর গড়াই সেতুতে যে ঘটনা ঘটেছে তা আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। এমন কী সকিব আল হাসানও কাউকে সেখানে সমবেত হতে বলেননি। মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী যেহেতু একজন তারকা খেলোয়াড় তার আগমনের সংবাদে ভক্তরা স্বতঃপ্রণোদিত হয়ে সেদিন জমায়েত হয়েছিল। তবে সে যেহেতু নির্বাচনী প্রার্থী, তাই আমরা আগামীতে নির্বাচনী সকল আচার আচরণ মেনে চলব।’

এর আগে আচরণবিধি ভঙ্গের নোটিশে বলা হয়, মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান, গত ২৯ নভেম্বর বুধবার ঢাকা থেকে মাগুরা আগমনের সময় মাগুরা জেলার প্রবেশমুখ কামারখালী ব্রিজ এলাকায় বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন করে শহরে প্রবেশ করেন। এছাড়া নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এর জন্য আপনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ব্যাপারে আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় আপনি নোটিশ প্রদানকারী কর্মকর্তার দপ্তরে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা দিতে আপনাকে নির্দেশ দেয়া হলো।

এ নোটিশের পরিপ্রেক্ষিতে কারণ দর্শাতে সশরীরের আজ (১ ডিসেম্বর) জেলা ও দায়রা জজ আদালত, মাগুরায় হাজির হন মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’