শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৭ জনের মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল, বাকী ৩৬টি বৈধ ঘোষণা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: যাচাই-বাছাইয়ের শেষ দিনে সাতক্ষীরা ৩ ও ৪ সংসদীয় আসনে দাখিল হওয়া ১৪টি মনোনয়নপত্রের সব গুলোই বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার।

সোমবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবির মনোনয়পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন। এর আগে ৩ ডিসেম্বর (রবিবার) সাতক্ষীরা ১ ও ২ আসনের ২৩ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এনিয়ে সাতক্ষীরার ৪টি আসনের মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হলো।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষে আজ সাতক্ষীরা-৩ আসনের ৬ জন এবং ৪ আসনের ৮ জনসহ মোট ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে, রবিবার সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল হয় ১২টি। ১২টি মনোনয়নত্রেরসবক’টি বৈধ বলে বিবেচিত হয়। এছাড়া সাতক্ষীরা-২ আসনে ১১টি মনোনয়নপত্র দাখিল হয়। এর মধ্যে ঋণ খেলাপী থাকায় মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজ এর মনোনয়ন বাতিল করা হয়।

অপর ১০টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। এনিয়ে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হলো।

সাতক্ষীরার রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির আরো জানান, প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদেরকে কোনরুপ প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের