বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়কের মায়ের দাফন সম্পন্ন

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর মাতা ইকরামাতুন্নেছা (৯২) জানাযা বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা অবদাহ মোড় জামে মসজিদের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টায় বাধ্যক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)।

জানাযায় ইমামতি করেন সড়ক পরিবহন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

জানাযা পূর্বে বক্তব্য রাখেন মরহুমার পুত্র এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান।

জানাযায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদস্য সচিব ও সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্ব তাজকীন আহমেদ চিশতী, জেলা বিএনপির সদস্য আবুল হাসান হাদি, সদর থানার বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, আশাশুনি বিএনপির আহবায়ক শেখ হেদায়াতুল ইসলাম, শ্যামনগর বিএনপির আহবায়ক মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের সমন্ময়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য এড. এবিএম সেলিম, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এড. এখলেছার আলী বাচ্চু, আহসানুল কাদির স্বপন, মিলন সিকদার, বিএনপির নেতা আলী হোসেন, এড. মিজানুর রহমান বাপ্পি, আলীমুজ্জামান আলীম, জিএম আব্দুল ওহাব, এড. খোরশেদ আলম ডালিম প্রমুখ।
নামায শেষে মরহুমার কামালনগর সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২