সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পঞ্চগড় থেকে শিলিগুড়ি যাবে ট্রেন, নেপাল-ভুটানেও হবে যোগাযোগ

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের মধ্যে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা চালুর ক্ষেত্রে পঞ্চগড় থেকে ভারতের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন সার্ভিস চালুর প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে বাংলাবান্ধার সঙ্গে ভারত-নেপাল, ভুটান ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে। ফলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড়-রাজশাহী রুটে বাংলাবান্ধা এক্সপ্রেস নামে আন্তঃনগর ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রেল সচিব সেলিম রেজা, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত বক্তব্য দেন।

রেলমন্ত্রী সুজন বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর রেলপথকে ধ্বংস করে দেয়া হয়েছে। রেলসেবা জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে কাজ শুরু করেছে সরকার। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাবান্ধা এক্সপ্রেস আন্তঃনগড় ট্রেনটি পঞ্চগড় থেকে রাজশাহী পর্যন্ত চালু করা হলো। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন চলাচল চালু হবে। দুই দেশের প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন।

পঞ্চগড় রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল সাড়ে ৮টায় ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। ৯ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টায় রাজশাহী পৌঁছবে।

রাত ৯টা ১৫ মিনিটে রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে ভোর ৫টা ১০ মিনিটে আবার পঞ্চগড়ে পৌঁছাবে। রাজশাহী থেকে প্রতি শুক্রবার এবং পঞ্চগড় থেকে প্রতি শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে চলাচল বন্ধ থাকবে।

‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ পঞ্চগড়, কিসমত, রুহিয়া, ঠাকুরগাঁও, শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, হিলি, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, আব্দুলপুরসহ ২১টি স্টেশনে থামবে ট্রেন।

একইভাবে ফিরতি পথে এসব স্টেশনে যাত্রা বিরতি করবে। সুলভ শ্রেণির ভাড়া ১৭০ টাকা, শোভন ২৮০ টাকা, শোভন চেয়ার ৩৩৫ টাকা, প্রথম শ্রেণির ৪৪৫ টাকা, প্রথম শ্রেণির বাথ ৬৬৫ টাকা, সিগ্ধা ৫৫৫ টাকা (ভ্যাট ছাড়া), এসি ৬৬৫ টাকা (ভ্যাট ছাড়া), এসি বার্থ ৯৯৫ টাকা (ভ্যাট ও বেডিং চার্জ ছাড়া) নির্ধারণ করা হয়েছে। খ শ্রেণির এই ট্রেনে ৫০৮ জন যাত্রী পরিবহন করতে পারবে।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ