বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পানি নিস্কাশনের দাবিতে স্মারকলিপি

সেলিম হায়দার: তালা উপজেলায় অতি বৃষ্টি জনিত জলাবদ্ধতা ও বন্যা উপদ্রæত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ এবং জরুরীভাবে পানি নিস্কাশনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে যুব পানি কমিটি তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির নেতা শেখ সেলিম আকতার স্বপন, যুব পানি কমিটি নেতা মোঃ তোহা মোড়ল, মনিরা খাতুন, হৃদয় হোসেন মোঃ হাবিবুর রহমান প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সাম্প্রতিক জলাবদ্ধতা জনিত বন্যায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার সব কয়টি অর্থাৎ ১২ টি ইউনিয়নের ১৪৫ টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, ভেসে গেছে মৎস্য খামার, আমন ধান ও সবজি ক্ষেত। রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে পানি বাহিত রোগব্যাধির প্রাদুর্ভাব। দরিদ্র অসহায় অনেক পরিবার ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এলাকায় মানুষ ও গবাদি পশুর চরম খাদ্য সংকট ও কর্ম সংস্থানের অভাব। সীমাহীন অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে মানবেতর জীবন-যাপন করছে অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ, শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধ জনগোষ্ঠি। এই মূহূর্তে প্রয়োজন জরুরীভাবে খাদ্য সরবরাহ এবং পানি নিস্কাশনের ব্যবস্থা করা। বর্তমানে এলাকার বিদ্যমান যে পরিস্থিতি তাতে পানি নিস্কাশনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে জলাবদ্ধতার স্থায়িত্ব দীর্ঘতর হবে এবং মানুষের পক্ষে বসবাস করা,শীত মৌসুমে বোরো ও সবজি উৎপাদন করা কঠিন হয়ে পড়বে। এক্ষণে ভুক্তভোগি জনগণের দাবী অসহায় মানুষদের জন্য পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান এবং জরুরীভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করা। এছাড়া তারা পানি নিস্কাশনের জন্য সুনির্দিষ্ট কিছু লিখিত প্রস্তাব করে। প্রস্তাবনা সমূহের মধ্যে কপোতাক্ষের গোপালপুর ¯øুইসগেটের আগে-পিছে এবং ¯øুইসগেটের অভ্যন্তরের পলি অপসারণ, তালা মেলাখোলা বাজার থেকে জাতপুরের দইসারা বিল পর্যন্ত স্বনির্ভর খাল সংস্কার, শাহাপুর ও শিবপুর-মাঝিয়াড়া শীষেখাল সংস্কার ও নদীতীরে পাইপ স্থাপন, তেঁতুলিয়া ইউনিয়নের শুভাষিণী বাজারের স্বনির্ভর খাল সংস্কার করে গোপালপুর খালের সাথে সংযোগ প্রদান, জাতপুর দইসারা বিল থেকে শালতা নদীর চাড়িভাঙা ¯øুইসগেট পর্যন্ত খাল সংস্কার, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের পাশে শীতলাখালী খাল সংস্কার, খলিলনগর ইউনিয়নের বাটুলতলা ¯øুইস গেটের আগে-পিছে পলি অপসারণ ও গেটের যান্ত্রিক ত্রæটি দূর করা, খেশরা ইউনিয়নের শালিখা ১৫ ভেন্ট ¯øুইসগেট এবং এর নি¤েœ শালিখা ব্রিজ পর্যন্ত কপোতাক্ষ নদীতে প্রায় ১০০০ ফুট দৈর্ঘের পলি অপসারণ করা এবং খরিয়াহাটী ১ ভেন্ট ¯øুইসগেট থেকে পলি অপসারণ করা। বিনেরপোতার ভেঙে যাওয়া বাঁধ দ্রæত বেঁধে দেওয়া এবং বেতনা নদরি অপসারিত ক্রস বাঁধগুলো নদীর তলদেশের সমান করে লেভেলিং করা ইত্যাদি উল্লেখযোগ্য।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী