শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির মনিপুর-ভোলানাথপুর প্রীতি ফুটবল ম্যাচে যশোর জেলার ঝিনুক ফুটবল একাদশের জয় লাভ

স্টাফ রিপোর্টার: “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগান সামনে রেখে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত ফুটবল খেলায় যশোর জেলার ঝিনুক ফুটবল একাদশ বনাম আশাশুনি উপজেলার মহিষকুড় সূর্য সৈনিক ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলায় মহিষকুড় সূর্য সৈনিক ফুটবল একাদশ কে ১/০ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যশোর ঝিনুক ফুটবল একাদশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় প্রথম অর্ধে ১০ মিনিটের মাথায় ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটি গোল করে ঝিনুক ফুটবল একাদশ কে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয় অর্ধে তুমুল লড়াই করেও কোন দল গোল করতে পারেনি। ফলে ১/০ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়েন ঝিনুক ফুটবল একাদশ।

উক্ত ফুটবল খেলায় মনিপুর ভোলানাথপুর কসমোপলিটন ক্লাবের সভাপতি ও মিরপুর জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও খেলাটি উদ্বোধন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস, বিশেষ অতিথি পুলিশ পরিদর্শক খুলনা রবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক খায়রুল ইসলাম, গাজী মোহাম্মদ শহিদুল ইসলাম, আবু বক্কার সিদ্দিক, আসাদুল ইসলাম আসাদ প্রমূখ। এ সময় আনুলিয়া ইউনিয়নের জামাত-ইসলামি বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্লাবের সকল সদস্যবৃন্দ, ইউপি সদস্য বৃন্দ, উপস্থিত ছিলেন। খেলায় বিজয়ী দলকে নগদ পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি ও রানারআপ দল কে ১৫ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।
রেফারির দায়িত্ব পালন করেন সাম্মু চৌধুরী সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন পিপুল খান ও একরামুজ্জামান রনি। ভাষ্যকারের দায়িত্ব পালন করেন আশরাফ হোসেন ও আবু রায়হান রাজ। এ সময় শত শত নারী ও পুরুষ দর্শক খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার