শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় এ্যাকসেসফোরঅল প্রকল্পের কমিউনিটি প্রাকটিশনের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা ACCESS4ALL প্রকল্প আয়োজিত কমিউনিটি প্রাকটিশনের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়। মাসট্রিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও হাইডেলবার্গ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জলবায়ু পরিবর্তনসহ এলাকার পরিবেশ প্রতিবেশ নিয়ে মতামত ব্যক্ত করেন উত্তরণ প্রতিনিধি দিলীপ সানা, সাস প্রতিনিধি বিএম হাবিবুর রহমান, আশ্রয় ফাউন্ডেশন প্রতিনিধি বনশ্রী ভান্ডারী এবং সাংবাদিক গাজী জাহিদুর রহমান। এ সময় মাসট্রিক ইউনিভার্সিটির প্রফেসর নাদিরুজ্জামান, প্রফেসর এসথার, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এর শিক্ষক সামিরা জামান ও ইসরা তাহিরা এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর ইশরাত জাহান ও দেবযানী চৌধুরী উপিস্থত ছিলেন। কর্মশালা থেকে জানা যায়, ACCESS4ALL প্রকল্পের মাধ্যমে উক্ত ৫টি ইউনিভার্সিটি জলবায়ু পরিবর্তন নিয়ে সাতক্ষীরা, খুলনা ও চুয়াডাঙ্গা জেলায় কার্যক্রম পরিচালনা করবে। উক্ত প্রকল্পের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কে কিছু ফেক্টসিট তৈরি করে জনসচেতনতার জন্য তা কউিনিটির সাধারণ মানুষকে ধারণা দেওয়া এবং এ সমস্যা মোকাবেলায় প্রশিক্ষণ প্রদান ও ডিজিটাল প্লাটফর্ম তৈরি করা। এছাড়া এলাকার সমস্যাগুলো সমাধানের জন্য ব্যাপকভাবে প্রচার করা।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার