বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে মাদকসহ প্রায় বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

রবিবার (০১ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, গাজীপুর, , কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদি বিওপির সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল জব্দ করে বিজিবি।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক রবিবার রাত ৮ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপি’র আভিযানিক দল সদর থানার বেলতলা নামক স্থান হতে ২৫০ পিস ভারতীয় ইয়াবা আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানাধীন ছয়ঘরিয়া নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাগাডাঙ্গার মোড় নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে এবং হিজলদি বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া বড়ালী নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

বিজিবি অধিনায়ক বলেন, ভোমরা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সদরের ঘোষপাড়া, লক্ষ্মীদাড়ী এবং ফলমোড় নামক স্থান হতে ৭৭ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ক্রীম, মলম, কম্বল, শাল চাদর, মোটরসাইকেলের টায়ার ও টিউব আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সদরের ছয়ঘরিয়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার বোতলজাত ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল চিলমারী বিল হতে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ী হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাংগা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার ভাগাডাঙ্গার মোড় এবং গেড়াখালীর মাঠ হতে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ৪৮ হাজার টাকা মূল্যের ভারতী শাড়ি আটক করে। এছাড়াও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার চান্দা ব্রীজ নামক স্থান হতে ২৭ হাজার টাকা মূল্যের আগরবাতি আটক করে।

বিজিবি অধিনায়ক আরো বলেন, ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত করা চোরাকারবারী কর্তৃক উক্ত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আনায় তা জব্দ করা হয়। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট সিজার মূল্য ১৯ লাখ ৪৬ হাজার ২৫০ টাকা। ভারতীয় মালামালগুলো সাতক্ষীরা কাস্টমস এ জমা এবং মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী