রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেট উত্তাল তিন ইস্যুতে!

তিন ইস্যুতে একমাস থেকে উত্তাল সিলেট। প্রায় প্রতিদিনই স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে বিভিন্ন পথ, উত্তাল হচ্ছে নগরী। অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে আওয়াজ তুলছেন সিলেটের সর্বস্তরের মানুষ। অপরাধীদের শাস্তির মাধ্যমে চাইছেন অপরাধ আর কলঙ্কমুক্ত একখণ্ড সিলেট।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে তরুণীকে ধর্ষণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ন্যাক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠেন সিলেটের আপামর জনতা। ঘটনার পরদিন থেকে দল-মত নির্বিশেষে ধর্ষকদের শাস্তির দাবিতে মাঠে নামেন সবাই। আন্দোলন আর প্রতিবাদ কর্মসূচিতে সরগরম হয়ে উঠে সিলেট।

নারীদের শ্লীলতাহানি, নির্যাতন আর যৌন হয়রানির প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের ব্যানারে পালিত হয় ধারাবাহিক কর্মসূচি।

গণধর্ষণের ন্যাক্কারজনক ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৫ দিনের মাথায় ১১ অক্টোবর নগরী বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান আখালিয়া এলাকার যুবক রায়হান আহমদ (৩৪)। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আবারও ক্ষোভে ফেটে পড়েন সিলেটবাসী। রায়হানের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ১২ অক্টোবর আখালিয়া এলাকা থেকে শুরু হয় আরেকটি আন্দোলন। সেই আন্দোলনের দাবানল নগর পেরিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো সিলেটে।

নগরীসহ সিলেটের বিভিন্ন জায়গায় প্রায় প্রতিদিনই রায়হান হত্যার প্রতিবাদে রাস্তায় নামছেন বিচারপ্রার্থী জনতা। মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও অনশনসহ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে রায়হানের খুনিদের বিচার দাবি করছেন সিলেটবাসী।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলামের নবীর কার্টুন দেখানের পক্ষে সাফাই গাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন সিলেটের ধর্মপ্রাণ মুসলমানরা। গত দুদিন থেকে আবারও নতুন এই ইস্যুতে মাঠে নেমেছেন ইসলামি সংগঠনগুলোর নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মানুষেরা। তারা বাংলাদেশ সরকারের মাধ্যমে সে দেশের সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন তাদের প্রতিবাদটুকু। ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সোমবার (২৬ অক্টোবর) সিলেটে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘সচেতন আলেম সমাজ’। বিকাল সাড়ে ৪টায় নগরীর বন্দরবাজারে কালেক্টরেট মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

অপরদিকে, এই ইস্যুতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর। সোমবার বেলা ২টায় মিছিলটি নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

এছাড়াও ফ্রান্সে মহানবি (সা.)-কে অবমাননা করায় আরও কয়েকটি সংগঠন সোমবার সিলেটে পালন করেছে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি।

এদিকে, এমসি কলেজের ছাত্রাবাসে নববধূ গণধর্ষণ, রায়হান হত্যা ও ফ্রান্সে নবী (সা.) কে অবমাননা- এ তিন ইস্যুতে আগামী কয়েকদিন বিভিন্ন সংগঠন তাদের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। তাতে সহসাই সিলেটের রাজপথ ‘শান্ত’ হচ্ছে না বলে মন্তব্য করছেন অনেকে। তাছাড়া এমন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সবাই।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক